নিহত সেনাদের দেহাবশেষ নিতে কফিন পাঠিয়েছে আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i59454-নিহত_সেনাদের_দেহাবশেষ_নিতে_কফিন_পাঠিয়েছে_আমেরিকা
কোরীয় যুদ্ধে নিহত মার্কিন সেনাদের দেহাবশেষ নেয়ার জন্য উত্তর কোরিয়া সীমান্তে ১০০ কফিন পাঠিয়েছে আমেরিকা। এসব মার্কিন সেনা ১৯৫০ সাল থেকে ১৯৫৩ সালের কোরীয় যুদ্ধে নিহত হয়েছিল।  
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুন ২৪, ২০১৮ ১৩:১৫ Asia/Dhaka
  • কোরীয় যুদ্ধে নিহত এক সেনার দেহাবশেষ কফিনে করে নেয়া হচ্ছে (ফাইল ফটো)
    কোরীয় যুদ্ধে নিহত এক সেনার দেহাবশেষ কফিনে করে নেয়া হচ্ছে (ফাইল ফটো)

কোরীয় যুদ্ধে নিহত মার্কিন সেনাদের দেহাবশেষ নেয়ার জন্য উত্তর কোরিয়া সীমান্তে ১০০ কফিন পাঠিয়েছে আমেরিকা। এসব মার্কিন সেনা ১৯৫০ সাল থেকে ১৯৫৩ সালের কোরীয় যুদ্ধে নিহত হয়েছিল।  

সেনাদের দেহাবশেষ নেয়ার জন্য এসব স্বল্পকালীন কফিন দক্ষিণ কোরিয়ায় তৈরি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ কোরিয়া সীমান্তের কোনো একটি বেসামরিকীকরণ অঞ্চল থেকে দেহাবশেষ গ্রহণ করা হবে।

মার্কিন সামরিক বাহিনী বলেছে, “আমরা নিহত সেনাদের দেহাবশেষ গ্রহণে প্রস্তুত এবং তাদেরকে একটা সম্মানজনকভাবে দেশের মাটিতে নিয়ে যেতে চাই।”

নিহত সেনাদের দেহাবশেষ নিয়ে যাওয়ার জন্য মার্কিন সামরিক বাহিনী ১৫৮টি ধাতব কফিন প্রস্তুত করেছে। তবে এসব সেনার দেহাবশেষ কবে আমেরিকার মাটিতে নেয়া হবে তার সুনির্দিষ্ট কোনো তারিখ এখনো ঘোষণা করা হয় নি।

গত ১২ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে শীর্ষ বৈঠক অনুষ্ঠানের পর পিয়ংইয়ং মার্কিন সেনাদের দেহাবশেষ ফেরত দিতে রাজি হয়।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪