আফগানিস্তানে গত ২৪ ঘণ্টায় অন্তত ৮০ সন্ত্রাসী নিহত
https://parstoday.ir/bn/news/world-i59472-আফগানিস্তানে_গত_২৪_ঘণ্টায়_অন্তত_৮০_সন্ত্রাসী_নিহত
আফগানিস্তানে গত ২৪ ঘণ্টায় অন্তত ৮০ সন্ত্রাসী নিহত হয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ওই ৮০ সন্ত্রাসী নিহত হয়। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্তা বিভাগ এই মর্মে একটি বিবৃতি দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৪, ২০১৮ ১৫:২৮ Asia/Dhaka
  • আফগানিস্তানে ৮০ সন্ত্রাসী নিহত
    আফগানিস্তানে ৮০ সন্ত্রাসী নিহত

আফগানিস্তানে গত ২৪ ঘণ্টায় অন্তত ৮০ সন্ত্রাসী নিহত হয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ওই ৮০ সন্ত্রাসী নিহত হয়। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্তা বিভাগ এই মর্মে একটি বিবৃতি দিয়েছে।

ওই বিবৃতিতে জানানো হয়েছে, নানগারহার, গজনি, পাকতিয়া, ওয়ার্দাক, হেরাত, ফারাহ, বাদগিস, ফারিয়াব, কান্দুজ এবং হেলমান্দ প্রদেশে সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে আরও অন্তত ৩১ সন্ত্রাসী আহত হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

কান্দুজ প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে সন্ত্রাসীদের অন্তত তিনটি ঘাঁটি ধ্বংস হয়েছে বলেও বিবৃতিতে বলা হয়েছে।#

পার্সটুডে/নাসির মাহমুদ/২৪