কিম ব্যর্থ হলে আলোচনা পুনঃবিবেচনা করব: পম্পেও
-
মাইক পম্পেও
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যদি কথামতো পরমাণু নিরস্ত্রীকরণের কাজ না করেন তাহলে শীর্ষ বৈঠকের আলোচনাসহ পিয়ংইয়ংয়ের সঙ্গে সব ধরনের সম্পর্কের বিষয় পুনঃবিবেচনা করা হবে।
মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন-কে দেয়া এক সাক্ষাৎকারে পম্পেও একথা বলেন। তিনি জানান, “গত ১২ জুন সিঙ্গাপুরে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে দুই নেতা যেসব বিষয়ে একমত হয়েছেন তা নিয়ে বাস্তবায়নে দু পক্ষ কাজ করছে। তবে এ বিষয়ে কোনো সময়সীমা বেধে দেবে না ওয়াশিংটন বরং আমরা দ্রুত কোনো ফলাফল অর্জন করতে পারি কিনা সে চেষ্টা করব।”
পম্পেও বলেন, পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে উত্তর কোরিয়ার পদক্ষেপের ওপর নির্ভর করছে। বিষয়টি নিয়ে ওয়াশিংটন বার বার মূল্যায়ন করতে থাকবে।
সিঙ্গাপুর বৈঠকে সই হওয়া চুক্তি অনুসারে উত্তর কোরিয়া তার পরমাণু অস্ত্র কর্মসূচি বাতিল করবে, বিনিময়ে দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে সামরিক মহড়া বাতিল করবে আমেরিকা।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৬