‘উ. কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে আবার অন্য রকম খবর’
https://parstoday.ir/bn/news/world-i59720-উ._কোরিয়ার_পরমাণু_কর্মসূচি_নিয়ে_আবার_অন্য_রকম_খবর’
উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে আবারো নেতিবাচক রিপোর্ট দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা। মার্কিন গোয়েন্দা সূত্র দাবি করেছে, পিয়ংইয়ং সম্প্রতি গোপন স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ জোরদার করেছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুন ৩০, ২০১৮ ১৬:০১ Asia/Dhaka
  • পরমাণু অস্ত্র পরিদর্শন করছেন কিম জং উন (ফাইল ফটো)
    পরমাণু অস্ত্র পরিদর্শন করছেন কিম জং উন (ফাইল ফটো)

উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে আবারো নেতিবাচক রিপোর্ট দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা। মার্কিন গোয়েন্দা সূত্র দাবি করেছে, পিয়ংইয়ং সম্প্রতি গোপন স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ জোরদার করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে টেলিভিশন চ্যানেল এনবিসি নিউজ আজ (শনিবার) বলেছে, স্যাটেলাইট ইমেজ থেকে দেখা যাচ্ছে যে, উত্তর কোরিয়ার পরমাণু গবেষণা কেন্দ্র ইয়ংবিয়নে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ জোরদার করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, উত্তর কোরিয়া এখন আর কোনো হুমকি নয় বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেও বাস্তবতা ভিন্ন। এনবিসি নিউজ বলছে, এই ঘটনা ট্রাম্পের দাবির প্রতি বড় রকমের চ্যালেঞ্জ।

মার্কিন গোয়েন্দা সূত্র বলছে, যদিও উত্তর কোরিয়া পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ রেখেছে তবে তারা যে তাদের ভাণ্ডারে থাকা অস্ত্র কমিয়েছে কিংবা তারা তাদের অস্ত্র উৎপাদন বন্ধ রেখেছে তার কোনো লক্ষণ নেই। মার্কিন গোয়েন্দা সূত্র বলছে, উত্তর কোরিয়া আমেরিকাকে প্রতারণা করার চেষ্টা করছে -সে বিষয়ে সুস্পষ্ট প্রমাণ রয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০