রুশ সেনা উপস্থিতির বিষয়ে সিদ্ধান্ত নেবে সিরিয়া: মস্কো
-
রাশিয়ার অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ
রাশিয়ার অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ বলেছেন, সিরিয়ায় যুদ্ধ শেষ হওয়ার পর দেশটিতে রুশ সেনাদের উপস্থিতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিরিয়ার সরকার।
তিনি বলেন, “যখন যুদ্ধ শেষ হবে এবং যখন সিরিয়ার সরকারকে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে সাহায্য করার দরকার হবে না তখন সার্বভৌম দেশ হিসেবে সিরিয়ার সরকার সিদ্ধান্ত নেবে এবং আমরা সে অনুযায়ীই কাজ করব। আমাদের সাহায্য লাগবে কিনা কিংবা আমাদের মিশন শেষ কিনা -তা সবাই ঠিক করবে সিরিয়ার সরকার।”
গতকাল (শনিবার) ইহুদিবাদী ইসরাইলের গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন বোগদানভ। ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বিমান হামলার মাধ্যমে যুদ্ধে জড়িয়ে পড়ে রাশিয়া। এর আগে বাশার আল-আসাদের সরকার সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধের জন্য রুশ সরকারকে সহযোগিতার আহ্বান জানায়। তাতে সাড়া দিয়ে মস্কো সিরিয়ায় সেনা পাঠায়।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১