‘ইরানের সঙ্গে গ্যাস পাইপলাইন প্রকল্পের দ্রুত বাস্তবায়ন চায় পাকিস্তান’
https://parstoday.ir/bn/news/world-i59975-ইরানের_সঙ্গে_গ্যাস_পাইপলাইন_প্রকল্পের_দ্রুত_বাস্তবায়ন_চায়_পাকিস্তান’
পাকিস্তান সিনেটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালিম মান্দভিওয়ালা বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে গ্যাস পাইপলাইন প্রকল্পের দ্রুত বাস্তবায়ন চায় তার দেশ। তিনি বলেন, দেশের স্বার্থেই সরকার এ প্রকল্প বাস্তবায়ন করবে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুলাই ১১, ২০১৮ ১০:০০ Asia/Dhaka
  • পাকিস্তান সিনেটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালিম মান্দভিওয়ালা
    পাকিস্তান সিনেটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালিম মান্দভিওয়ালা

পাকিস্তান সিনেটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালিম মান্দভিওয়ালা বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে গ্যাস পাইপলাইন প্রকল্পের দ্রুত বাস্তবায়ন চায় তার দেশ। তিনি বলেন, দেশের স্বার্থেই সরকার এ প্রকল্প বাস্তবায়ন করবে।

তিনি আশা করেন, শিগগিরি এ প্রকল্প আলোর মুখ দেখবে। পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মেহেদি হুনারদুস্তের সঙ্গে সংসদ ভবনে এক বৈঠকে সিনেটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসব কথা বলেন। এ সময় তিনি ইরান ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগের পরিমাণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এজন্য পাকিস্তান-ইরান ইনভেস্টমেন্ট কোম্পানিকে পুনরুজ্জীবিত করার ওপর জোর দেন। তিনি বলেন, দু দেশের বাণিজ্য ও বিনিয়োগের স্বার্থে এ পদক্ষেপ নেয়া দরকার।

ইরান-পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্প

বৈঠকে ইরানি রাষ্ট্রদূতও দু দেশের মধ্যে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দু দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়লে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন পথ খুলে যাবে।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১