আমেরিকা থেকে তেল কেনা বন্ধ করেছে চীনা কোম্পানি
https://parstoday.ir/bn/news/world-i60119-আমেরিকা_থেকে_তেল_কেনা_বন্ধ_করেছে_চীনা_কোম্পানি
চীনের সবচেয়ে বড় বেসরকারি তেল কোম্পানি শানমং ডংমিং পেট্রোকেমিক্যাল কোম্পানি আমেরিকা থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ করে দিয়েছে। কোম্পানিটি আমেরিকার পরিবর্তে ইরান থেকে তেল কেনার পরিকল্পনা নিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৭, ২০১৮ ১২:৪২ Asia/Dhaka
  • তেল ট্যাংকার
    তেল ট্যাংকার

চীনের সবচেয়ে বড় বেসরকারি তেল কোম্পানি শানমং ডংমিং পেট্রোকেমিক্যাল কোম্পানি আমেরিকা থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ করে দিয়েছে। কোম্পানিটি আমেরিকার পরিবর্তে ইরান থেকে তেল কেনার পরিকল্পনা নিয়েছে।

আমেরিকার সঙ্গে চীনের যখন বাণিজ্য যুদ্ধ চলছে এবং ইরান থেকে যখন চীনকে তেল কেনা হতে বিরত রাখার চেষ্টা করছে মার্কিন সরকার তখন এ খবর বের হলো। গতকাল (সোমবার) শানমং পেট্রোকেমিক্যাল কোম্পানি তাদের ওয়েবসাইটে এ খবর দিয়েছে। তবে এ বিষয়ে তারা বিস্তারিত জানায় নি।

সম্প্রতি আমেরিকা ও চীনের মধ্যে মারাত্মক রকমের বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে এবং চীনের বহুসংখ্যক পণ্যের ওপর ব্যাপকমাত্রায় শূল্ক আরোপ করেছে। জবাবে চীনও মার্কিন পণ্যের ওপর শূল্ক আরোপ করেছে এবং এর মধ্যে মার্কিন তেল রয়েছে। ফলে চীনা কোম্পানিটি ইরান থেকে তেল কিনে তাদের সরবরাহ ঠিক রাখতে চায়।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭