চীনকে শক্তি দেখাতে বিশাল যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ব্রিটেন
https://parstoday.ir/bn/news/world-i60223-চীনকে_শক্তি_দেখাতে_বিশাল_যুদ্ধজাহাজ_পাঠাচ্ছে_ব্রিটেন
প্রশান্ত মহাসাগরে বিশাল যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনা করছে ব্রিটেন। অস্ট্রেলিয়ার সেনাদের পাশাপাশি প্রশান্ত মহাসাগরের ওই এলাকায় ব্রিটিশ যুদ্ধজাহাজও মোতায়েন থাকবে। প্রশান্ত মহাসাগরে চীনের প্রভাব দিন দিন বেড়ে চলার প্রেক্ষাপটে বেইজিংকে শক্তি দেখানোর জন্য ব্রিটেন এ পরিকল্পনা নিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২১, ২০১৮ ১২:৩৩ Asia/Dhaka
  • ব্রিটিশ যুদ্ধজাহাজ কুইন্স এলিজাবেথ
    ব্রিটিশ যুদ্ধজাহাজ কুইন্স এলিজাবেথ

প্রশান্ত মহাসাগরে বিশাল যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনা করছে ব্রিটেন। অস্ট্রেলিয়ার সেনাদের পাশাপাশি প্রশান্ত মহাসাগরের ওই এলাকায় ব্রিটিশ যুদ্ধজাহাজও মোতায়েন থাকবে। প্রশান্ত মহাসাগরে চীনের প্রভাব দিন দিন বেড়ে চলার প্রেক্ষাপটে বেইজিংকে শক্তি দেখানোর জন্য ব্রিটেন এ পরিকল্পনা নিয়েছে।

বিষয়টি নিয়ে গতকাল (শুক্রবার) অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী মেরিস পায়ানে, পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গেভিন উইলিয়ামসন এবং এডিনবার্গ ও স্কটল্যাণ্ডের পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্টের সঙ্গে আলোচনা করেন। ওই আলোচনায় এইচএমএস কুইন এলিজাবেথ যুদ্ধজাহাজ মোতায়েন নিয়ে কথা হয়।

সংবাদ সম্মেলনে ব্রিটেন ও অস্ট্রেলিয়ার মন্ত্রীরা

কুইন এলিজাবেথ যুদ্ধজাহাজ হচ্ছে রাজকীয় ব্রিটিশ নৌবাহিনীর জন্য তৈরি এ যাবতকালের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ। তবে এ পরিকল্পনা এখনই বাস্তবায়ন করা হচ্ছে না; ২০২০ সাল নাগাদ জাহাজটি মোতায়েন করা হতে পারে।  

পরে এক সংবাদ সম্মেলনে উলিয়ামসন বলেন, “আমরা আশা করছি প্রশান্ত মহাসাগরে এইচএমএস কুইন এলিজাবেথ মোতায়েন করব এবং একসঙ্গে কাজ করব।” তিনি আরো বলেন, “আমরা সারা বিশ্বকে দেখাতে চাই যে, আমরা দুই দেশ ঘনিষ্ঠ মিত্র।”#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১