আফগানিস্তানে ১৫০ দায়েশ আত্মসমর্পণ করেছে
https://parstoday.ir/bn/news/world-i60510-আফগানিস্তানে_১৫০_দায়েশ_আত্মসমর্পণ_করেছে
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় জাওজান প্রদেশে ১৫০ জনের বেশি উগ্র তাকফিরি সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। এর আগে তারা সংঘর্ষে তালেবানের কাছে পরাজিত হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০১, ২০১৮ ১৭:৪৮ Asia/Dhaka
  • আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য (ফাইল ফটো)
    আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য (ফাইল ফটো)

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় জাওজান প্রদেশে ১৫০ জনের বেশি উগ্র তাকফিরি সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। এর আগে তারা সংঘর্ষে তালেবানের কাছে পরাজিত হয়।

স্থানীয় আফগান কর্মকর্তারা জনিয়েছেন, আজ (বুধবার) সকালের দিকে দায়েশের শক্ত ঘাঁটি দারজাব ও কুশ টেপাতে ১৫২ সন্ত্রাসী আত্মসমর্পণ করে।

সেনাবাহিনীর মুখপাত্র মুহাম্মাদ হানিফ রেজায়ি বলেন, “এর আগেও উগ্র সন্ত্রাসীরা আত্মসমর্পণ করেছে কিন্তু এবারের আত্মসমর্পণের ঘটনার আলাদা গুরুত্ব রয়েছে। কারণ এবার দায়েশের নেতা ও তার সহকারীসহ দেড়শর বেশি সন্ত্রাসী আত্মসমর্পণ করেছে। এ ঘটনার মধ্যদিয়ে আফগানিস্তানের উত্তরাঞ্চলে দায়েশ অধ্যায়ের সমাপ্তি হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।”

প্রাদেশিক পুলিশ প্রধান জেনারেল ফাকির মুহাম্মাদ জাওজানি বলেন, আত্মসমর্পণ করা সন্ত্রাসীদের মধ্যে হাবিবুর রহমান নামে দায়েশের একজন সিনিয়র নেতা রয়েছে। তালেবান গর্ব করে বলেছে, তারা আফগানিস্তানের উত্তরাঞ্চলকে দায়েশ মুক্ত করেছে।#

পার্সটুডে/এসআইবি/১