ট্রাম্পের চাপের মুখে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র কিনছে সুইডেন
https://parstoday.ir/bn/news/world-i60554-ট্রাম্পের_চাপের_মুখে_পেট্রিয়ট_ক্ষেপণাস্ত্র_কিনছে_সুইডেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে বাধ্য হচ্ছে ইউরোপের দেশ সুইডেন। দেশটির সরকার এক বিবৃতিতে বলেছে, সামরিক বাহিনীকে এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার কর্তৃত্ব দেয়া হয়েছে।  
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
আগস্ট ০৩, ২০১৮ ১৭:২১ Asia/Dhaka
  • পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা
    পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে বাধ্য হচ্ছে ইউরোপের দেশ সুইডেন। দেশটির সরকার এক বিবৃতিতে বলেছে, সামরিক বাহিনীকে এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার কর্তৃত্ব দেয়া হয়েছে।  

মার্কিন এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সুইডেনের বর্তমান বিমান প্রতিরক্ষা ব্যবস্থার স্থলাভিষিক্ত হবে। পুরনো ব্যবস্থা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম নয়। রাশিয়ার পক্ষ থেকে সৃষ্ট সামরিক হুমকির মুখে সুইডেন মার্কিন পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র কিনবে বলে রয়টার্সের খবরে বলা হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প

সুইডেন সরকার ওই বিবৃতিতে বলেছে, ১১৩ কোটি ডলার মূল্যের এ চুক্তির আওতায় থাকবে চারটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ার ব্যবস্থা, দু ধরনের ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য উপকরণ ও প্রয়োজনীয় প্রশিক্ষণ। ২০২০ সাল নাগাদ পেট্রিয়টের প্রথম চালান পাবে সুইডেন।

এর আগে উদ্বেগ প্রকাশ করে সুইডেন বলেছে, বাল্টিক সাগর এলাকার নিরাপত্তা গত কয়েক বছর ধরে খারাপের দিকে গেছে। ইউক্রেন ও ক্রিমিয়ায় রুশ সরকারের কার্যক্রমের কারণে সুইডিশ সরকার তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে চায়। পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রুজ ক্ষেপণাস্ত্র, কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অত্যাধুনিক বিমান ভূপাতিত করতে পারে।#    

পার্সটুডে/এসআইবি/৩