পরমাণু নিরস্ত্রীকরণের পদক্ষেপ নিচ্ছে না উ. কোরিয়া
-
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, সিঙ্গাপুর চুক্তি অনুসারে উত্তর কোরিয়া পরমাণু নিরস্ত্রীকরণের পদক্ষেপ নিচ্ছে না।
তিনি বলেন, “আমাদের আসলে অনেক বাগাড়ম্বর দরকার না বরং দরকার হচ্ছে উত্তর কোরিয়ার পক্ষ থেকে পরমাণু নিরস্ত্রীকরণের পদক্ষেপ।” মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে বোল্টন এসব কথা বলেছেন।
গত ১২ জুন সিঙ্গাপুর সম্মেলনের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পরমাণু অস্ত্র কর্মসূচি দ্রুত বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছেন।
ওই বৈঠকে ঠিক হয়েছিল যে, উত্তর কোরিয়া তার পরমাণু অস্ত্র কর্মসূচি বাতিল করবে; বিনিময়ে পিয়ংইয়ংয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে আমেরিকা। কিন্তু আজ পর্যন্ত উত্তর কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দেয় নি আমেরিকা। বিষয়টি স্বীকারও করেছেন জন বোল্টন।ফক্স নিউজের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উত্তর কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়টি এখনই তাদের টেবিলে নেই।#
পার্সটুডে/এসআইবি/৮