তেলের দাম ৯০ ডলারের কাছে; চাপ বাড়ছে আমেরিকার ওপর
https://parstoday.ir/bn/news/world-i63378-তেলের_দাম_৯০_ডলারের_কাছে_চাপ_বাড়ছে_আমেরিকার_ওপর
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে একতরফা মার্কিন নিষেধাজ্ঞা আরোপের পর জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ৯০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। এ অবস্থায় ইরান থেকে তেল আমদানিকারক দেশগুলো বিকল্প ভাবনার জন্য আমেরিকার ওপর চাপ বাড়াচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৮, ২০১৮ ১৯:০৮ Asia/Dhaka
  • ইরানের বন্দরে একটি তেলবাহী জাহাজ
    ইরানের বন্দরে একটি তেলবাহী জাহাজ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে একতরফা মার্কিন নিষেধাজ্ঞা আরোপের পর জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ৯০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। এ অবস্থায় ইরান থেকে তেল আমদানিকারক দেশগুলো বিকল্প ভাবনার জন্য আমেরিকার ওপর চাপ বাড়াচ্ছে।

এরইমধ্যে চীন, ভারত ও তুরস্ক ইরান থেকে তেল কেনা অব্যাহত রাখবে বলে ঘোষণা দিয়েছে। জাপানও বলেছে, ইরান থেকে তেল আমদানি অব্যাহত রখার বিষয়টি তারা বিবেচনা করছে।

এসব দেশের বাইরে ইউরোপীয় ইউনিয়ন বলেছে, তারা মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করবে না। আগামী ৪ নভেম্বর থেকে ইরানের তেল বিক্রির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের কথা রয়েছে। আমেরিকা বলেছে, বিশ্বের কোনো দেশ ইরানকে তেল বিক্রি করতে দেয়া হবে না।

কিন্তু তেলের বাজার বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ইরানের ওপর নিষেধাজ্ঞা দিলে এবং প্রতিদিন ২৪ লাখ ব্যারেল তেল উত্তোলনে বাধা সৃষ্টি করা হলে ব্যারেল প্রতি তেলের দাম ৯০ ডলার ছাড়িয়ে যাবে।#

পার্সটুডে/এসআইবি/৮