কাবুলে ভয়াবহ বোমা হামলা; নিহত ৪৮
আগস্ট ১৫, ২০১৮ ১৭:৫৬ Asia/Dhaka
-
বিস্ফোরণে আহতদের হাসপাতালে নেয়া হচ্ছে
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি শিক্ষা-প্রতিষ্ঠানের সামনে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় ৪৮ জন নিহত হয়েছে। বিস্ফোরণে আহত হয়েছে ৬৭ জন।
দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মাজরোর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর দিয়েছে। কাবুলের শিয়া অধ্যুষিত এলাকায় এ ঘটনা ঘটে।
দেশটির পুলিশ বলছে, বিস্ফোরণকারী শিক্ষা কেন্দ্রের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বোমার বিস্ফোরণ ঘটায়। নিহতদের বেশিরভাগই বয়সে তরুণ-কিশোর। তারা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য ওই ভবনে কোচিং করতেন।
তালেবান এ হামলার দায় স্বীকার করেনি। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, তারা এ হামলায় জড়িত নন।#
পার্সটুডে/এসআইবি/১৫
ট্যাগ