জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান আর নেই
আগস্ট ১৮, ২০১৮ ১৪:০৯ Asia/Dhaka
-
কফি আনান
জাতিসংঘের সাবেক মহাসচিব ও শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী কফি আনান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।
কফি আনানের দুই ঘনিষ্ঠ সহযোগী জানিয়েছেন, আজ (শনিবার) সকালের দিকে সুইজারল্যান্ডের রাজধানী বার্ন শহরের একটি হাসপাতালে ঘানার এ নাগরিক মারা যান।
জেনেভায় কফি আনান ফাউন্ডেশন জানিয়েছে, স্বল্পকালীন অসুস্থতার পরই তিনি মারা গেছে। মৃত্যুর শেষ দিনগুলোতে আনানের পাশে ছিলেন তার দ্বিতীয় স্ত্রী ন্যানে এবং তিন সন্তান আমা, কোজো ও নিনা।
১৯৯৭ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত কফি আনান জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে তিনি অবসর নেন এবং সুইজারল্যান্ডের একটি গ্রামে বসবাস করে আসছিলেন। ১৯৯০ সালের দিকে রুয়ান্ডা গণহত্যা প্রতিরোধে ব্যর্থতার জন্য তিনি সমালোচনার মুখে পড়েছিলেন।#
পার্সটুডে/এসআইবি/১৮
ট্যাগ