ট্রাম্পের স্বীকারোক্তি: ‘মধ্যপ্রাচ্যে সেনা পাঠিয়ে ভুল করেছে আমেরিকা’
https://parstoday.ir/bn/news/world-i63726-ট্রাম্পের_স্বীকারোক্তি_মধ্যপ্রাচ্যে_সেনা_পাঠিয়ে_ভুল_করেছে_আমেরিকা’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতি শুরু থেকেই ছিল ভুল সিদ্ধান্ত। তিনি বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ স্বীকারোক্তি দেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে সেনা পাঠানো ওয়াশিংটনের উচিত হয়নি এবং এটি আমেরিকার ইতিহাসের এক মস্তবড় ভুল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৩, ২০১৮ ১০:৩৮ Asia/Dhaka
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতি শুরু থেকেই ছিল ভুল সিদ্ধান্ত। তিনি বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ স্বীকারোক্তি দেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে সেনা পাঠানো ওয়াশিংটনের উচিত হয়নি এবং এটি আমেরিকার ইতিহাসের এক মস্তবড় ভুল।

ডোনাল্ড ট্রাম্প আরো বলেন, তিনি সার্বক্ষণিকভাবে আফগানিস্তান ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং এই দুই অঞ্চলের ব্যাপারে মার্কিন নীতিতে পরিবর্তন আনার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।

এর আগেও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতির সমালোচনা করেছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, গত ‌১৭ বছরে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতি বাবদ ওয়াশিংটনকে সাত ট্রিলিয়ন ডলার খরচ হয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতি মৃত্যু ও ধ্বংসযজ্ঞ ছাড়া আর কিছু বয়ে আনেনি।

'মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতি যুদ্ধ ও ধ্বংসযজ্ঞ ছাড়া আর কিছু বয়ে আনেনি'

মার্কিন প্রেসিডেন্টের মুখে দেশটির মধ্যপ্রাচ্য নীতির সমালোচনা করে দেয়া বক্তব্যের পুনরাবৃত্তি প্রমাণ করে, এ অঞ্চলে আমেরিকার প্রকৃত খরচ সাত ট্রিলিয়ন ডলারের চেয়ে অনেক বেশি। এ ছাড়া, এত বিশাল অঙ্কের অর্থ খরচ করে মার্কিন জনগণের কোনো লাভ হয়নি।

এদিকে, ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের ব্যাপারে তার দেশের সাবেক প্রশাসনগুলোর সমালোচনা করলেও তিনি নিজে আগামী ২০১৯ অর্থ বছরের জন্য উত্তর কোরিয়া ও ইরানের ওপর চাপ বাড়ানোর লক্ষ্যে তিন কোটি ৬০ লাখ ডলার অতিরিক্ত অর্থ বরাদ্দ দিয়েছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৩