নেদারল্যান্ডের ইসলাম বিরোধী কার্টুনের বিষয় জাতিসংঘে তোলা হবে: ইমরান
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন নেদারল্যান্ডের ইসলাম বিরোধী কার্টুন প্রতিযোগিতার বিষয়টি জাতিসংঘের উত্থাপন করা হবে। মুসলিম বিশ্ব সামগ্রিকভাবে পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় নেদারল্যান্ডে বারবার ইসলাম বিরোধী কার্টুন সংক্রান্ত ঘটনা ঘটছে বলেও জানান তিনি।
পাকিস্তান সিনেটে দেয়া প্রথম ভাষণে এ সব কথা বলেন ইমরান খান। তিনি বলেন, ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির অনেক আগেই এ বিষয় পদক্ষেপ নেয়া এবং এ বিষয়ে বাস্তবভিত্তিক কৌশল গ্রহণ করা উচিত ছিল। রুচি বিরোধী এমন তৎপরতার মাধ্যমে বিশ্বের মুসলমানদের আবেগকে আঘাত করা হচ্ছে কিন্তু ওআইসি এখনো এ তৎপরতার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেনি বলে জানান তিনি।
এর আগে নেদারল্যান্ডের এ তৎপরতার বিরুদ্ধে পাক সিনেটে সর্ব সম্মত নিন্দা প্রস্তাব গ্রহণ করেছে।#
পার্সটুডে/মূসা রেজা/২৮
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন