পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা বাতিল হতে পারে: উ. কোরিয়া
https://parstoday.ir/bn/news/world-i63893-পরমাণু_নিরস্ত্রীকরণ_আলোচনা_বাতিল_হতে_পারে_উ._কোরিয়া
উত্তর কোরিয়া বলেছে, আমেরিকার সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা আবারো ঝুঁকির মুখে পড়েছে এবং তা যেকোনো সময় বাতিল হতে পারে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
আগস্ট ২৯, ২০১৮ ১৪:০৯ Asia/Dhaka
  • কিম ও ট্রাম্পের বৈঠক (১২ জুনের ছবি)
    কিম ও ট্রাম্পের বৈঠক (১২ জুনের ছবি)

উত্তর কোরিয়া বলেছে, আমেরিকার সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা আবারো ঝুঁকির মুখে পড়েছে এবং তা যেকোনো সময় বাতিল হতে পারে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে দেয়া এক চিঠিতে পিয়ংইয়ংয়ের কর্মকর্তারা এ হুঁশিয়ারি দিয়েছেন। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন এ খবর দিয়েছে।

সিএনএনের খবরে আরো বলা হয়েছে, শান্তি চুক্তি সইয়ের পরেও আমেরিকা এখনো উত্তর কোরিয়ার প্রত্যাশা পূরণে প্রস্তুত নয়। গত ১২ জুন সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় এবং ওই বৈঠকে তারা শান্তি চুক্তি সই করেন।

বৈঠকের পর ট্রাম্প বলেছিলেন, কিম জং চমৎকার নেতা এবং উত্তর কোরিয়ার সঙ্গে আমেরিকার আর কোনো বিরোধ নেই। তিনি এও বলেছিলেন, উত্তর কোরিয়া তার সমস্ত পরমাণু কর্মসূচি বাতিল করতে রাজি হয়েছে বিনিময়ে আমেরিকা দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া বাতিল করবে। কিন্তু বৈঠকের এক মাস পার না হতেই কথিত শান্তি চুক্তি এখন মুখ থুবড়ে পড়ার অবস্থায় রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৯