সিরিয়ার ইদলিবে রুশ বিমান হামলা; স্থল অভিযানের প্রস্তুতি চলছে
https://parstoday.ir/bn/news/world-i64069-সিরিয়ার_ইদলিবে_রুশ_বিমান_হামলা_স্থল_অভিযানের_প্রস্তুতি_চলছে
সিরিয়ার ইদলিব প্রদেশে সন্ত্রাসীদের বিভিন্ন ঘাঁটিতে বিমান হামলার খবর দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা এক বিবৃতিতে বলেছে, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী জাবহাত ফতেহ আশ শামের সদস্যদের ওপর হামলা চালানো হয়েছে। কোনো বেসামরিক এলাকায় হামলার ঘটনা ঘটে নি।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
সেপ্টেম্বর ০৫, ২০১৮ ১৫:১৭ Asia/Dhaka
  • সিরিয়ার ইদলিবে রুশ বিমান হামলা; স্থল অভিযানের প্রস্তুতি চলছে

সিরিয়ার ইদলিব প্রদেশে সন্ত্রাসীদের বিভিন্ন ঘাঁটিতে বিমান হামলার খবর দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা এক বিবৃতিতে বলেছে, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী জাবহাত ফতেহ আশ শামের সদস্যদের ওপর হামলা চালানো হয়েছে। কোনো বেসামরিক এলাকায় হামলার ঘটনা ঘটে নি।

জাবহাত ফতেহ আশ শাম গোষ্ঠীটি এর আগে আন-নুসরা নামে পরিচিত ছিল। রুশ বিমান ঘাঁটি হেমেইমিম থেকে উড়ে গিয়ে সেখানে হামলা চালানো হয়েছে। ঘনবসতি এলাকায় বিমান হামলার খবর সত্য নয় বলে বিবৃতিতে দাবি করা হয়।

এদিকে, সিরিয়ার সরকারি ও মিত্র বাহিনীর সেনারা ইদলিবে স্থল অভিযানের প্রস্তুতি অব্যাহত রেখেছে। খুব শিগগিরই ইদলিবকে সন্ত্রাসীমুক্ত করতে সেখানে সেনা অভিযান শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। তবে আমেরিকা ইদলিবে অভিযান না চালানোর আহ্বান জানিয়েছে। সন্ত্রাসীদের বাঁচাতে নানা অজুহাতে আমেরিকা সেখানে অভিযান ঠেকাতে চাইছে বলে সিরিয়ার সরকার ও মিত্র বাহিনী অভিযোগ করেছে।

২০১১ সালের মার্চ থেকে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা ছড়িয়ে দেওয়া হয়েছে। আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল সরাসরি সন্ত্রাসীদের মদদ দিয়ে আসছে।#

পার্সটুডে/৫

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন