পুতিন ও এর্দোগানের ইরান সফর (ভিডিও)
https://parstoday.ir/bn/news/world-i64116-পুতিন_ও_এর্দোগানের_ইরান_সফর_(ভিডিও)
ইরানের রাজধানী তেহরানে আজ (শুক্রবার) সিরিয়াবিষয়ক ত্রিদেশীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এ বৈঠকে অংশ নিতে ইরান সফরে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান। গতরাতে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু তেহরানে পৌঁছেছেন এবং ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে বৈঠক করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৭, ২০১৮ ১৩:৩৩ Asia/Dhaka

ইরানের রাজধানী তেহরানে আজ (শুক্রবার) সিরিয়াবিষয়ক ত্রিদেশীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এ বৈঠকে অংশ নিতে ইরান সফরে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান। গতরাতে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু তেহরানে পৌঁছেছেন এবং ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে বৈঠক করেছেন।

সিরিয়া সংকট সমাধানের উপায় নিয়ে আলোচনার করাই আজকের বৈঠকের প্রধান উদ্দেশ্য। বৈঠকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মূলোৎপাটনের উপায় নিয়েও কথা হবে।

সিরিয়ার শরণার্থীরা যাতে তাদের নিজ দেশে ফিরে আসতে পারে সে পরিবেশ তৈরি করার বিষয়টিও বৈঠকে অগ্রাধিকার পাবে।#

পার্সটুডে/মো.আবুসাঈদ/৭

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন