আগুন নিয়ে খেলছে আমেরিকা: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i64453-আগুন_নিয়ে_খেলছে_আমেরিকা_রাশিয়া
রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, মস্কোর বিরুদ্ধে আগুন নিয়ে খেলছে আমেরিকা। রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা নতুন নিষেধাজ্ঞা আরোপের পর মস্কো একথা বলল। মস্কো আরো বলেছে, আমেরিকার কথামতো কখনো রাশিয়া কাজ করবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২১, ২০১৮ ১৩:১৩ Asia/Dhaka
  • রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ
    রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ

রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, মস্কোর বিরুদ্ধে আগুন নিয়ে খেলছে আমেরিকা। রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা নতুন নিষেধাজ্ঞা আরোপের পর মস্কো একথা বলল। মস্কো আরো বলেছে, আমেরিকার কথামতো কখনো রাশিয়া কাজ করবে না।

গতকাল (বৃহস্পতিবার) মার্কিন পররাষ্ট্র দপ্তর রাশিয়ার আরো ৩৩ ব্যক্তিকে নিষেধাজ্ঞার কালো তালিকায় ফেলেছে। এ নিয়ে এ পর্যন্ত আমেরিকা মোট ৭২ জন রুশ নাগরিককে নিষেধাজ্ঞার আওতায় আনলো।  

মার্কিন সরকারের এ পদক্ষেপের বিরুদ্ধে কড়া ভাষায় বিবৃতি প্রকাশ করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমেরিকার আগুন নিয়ে খেলা করা ঠিক হচ্ছে না; আমেরিকার এসব কর্মকাণ্ড বিপ্জ্জনক হয়ে উঠতে পারে।  

রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, “তাদের জন্য এটা স্মরণ করা উপকারি হবে যে, নিষেধাজ্ঞার মাধ্যমে তারা রুশ-মার্কিন সম্পর্কে উত্তেজনা সৃষ্টি করে আন্তর্জাতিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।”

তিনি আরো বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে রাশিয়া তার কোনো কাজ বন্ধ কিংবা পরিবর্তন করে নি। ফলে মার্কিন নিষেধাজ্ঞা অর্থবহ হচ্ছে না বরং তা কৌতুকে পরিণত হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২১