ইরানি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প: পম্পেও
https://parstoday.ir/bn/news/world-i64527-ইরানি_প্রেসিডেন্টের_সঙ্গে_বৈঠক_করতে_চান_ট্রাম্প_পম্পেও
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের অবকাশে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে বৈঠকে বসতে চান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং সিআইএ’র সাবেক প্রধান মাইক পম্পেও একথা জানিয়েছেন। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ইরানি প্রেসিডেন্ট নিউ ইয়র্ক গেছেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
সেপ্টেম্বর ২৪, ২০১৮ ১৩:৪৪ Asia/Dhaka
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের অবকাশে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে বৈঠকে বসতে চান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং সিআইএ’র সাবেক প্রধান মাইক পম্পেও একথা জানিয়েছেন। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ইরানি প্রেসিডেন্ট নিউ ইয়র্ক গেছেন।

তিনি বলেছেন, “আমি মনে করি যে, প্রেসিডেন্ট এ বিষয়ে সুস্পষ্ট অবস্থানে রয়েছেন। যেকোনো সময় বৈঠকে বসে তিনি খুশি হবেন।” গতকাল (রোববার) মার্কিন ট্রেলিভিশন চ্যানেল এনবিসি-কে মাইক পম্পেও এসব কথা বলেন। তিনি বলেন, “যদি গঠনমূলক আলোচনা হয় তাহলে আমাদের তাই করা উচিত।”

মাইক পম্পেও

আঞ্চলিক কয়েকটি ‘ছোট ভাড়াটে দেশ’ নিয়ে আমেরিকা ইরানের ভেতরে নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে বলে যখন তেহরান অভিযোগ তুলেছে তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইরানের সঙ্গে বৈঠকের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের আগ্রহের কথা তুলে ধরলেন।

গত মে মাসে পরমাণু সমঝোতা থেকে ট্রাম্প আমেরিকাকে বের করে নেন তবে এরপর থেকেই ইরানের সঙ্গে বৈঠকে বসার আগ্রহ দেখিয়ে আসছেন। কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী থেকে শুরু করে অন্যান্য কর্মকর্তা বিষয়টি নাকচ করে আসছেন। সর্বোচ্চ নেতা বলেছেন, বলদর্পী ও প্রতারণামূলক স্বভাবের কারণে আমেরিকার সঙ্গে ইরানের বৈঠকে বসা সম্ভব নয়।#

পার্সটুডে/এসআইবি/২৪