আফগান যুদ্ধের রাজনৈতিক সমাধানের প্রতি আবারো সমর্থন জানালো পাকিস্তান
পাকিস্তান আবারো আফগানিস্তানের চলমান যুদ্ধের রাজনৈতিক সমাধানের প্রতি সমর্থন ব্যক্ত করেছে। পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি আফগানিস্তান বিষয়ক মার্কিন বিশেষ দূত জালমে খালিলজাদের সঙ্গে আজ(শুক্রবার) বৈঠকের সময় এ সমর্থন ব্যক্ত করেন।
নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অবকাশে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কোরেশি বলেন, পাকিস্তানের নিজের দীর্ঘ মেয়াদি স্থিতিশীলতা এবং উন্নয়নের স্বার্থেই আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা অপরিহার্য। তিনি আরো বলেন, আফগান সংকটের কোনো সামরিক সমাধান হতে পারে বলেই সব সময় মনে করেছে ইসলামাবাদ।
মার্কিন বিশেষ দূত বলেন, যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে একযোগে কাজ করতে ইচ্ছুক তিনি।#
পার্সটুডে/মূসা রেজা/২৮
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন