সিরিয়ায় ৩ বছরে নিহত হয়েছে ১১২ রুশ সেনা
https://parstoday.ir/bn/news/world-i64698-সিরিয়ায়_৩_বছরে_নিহত_হয়েছে_১১২_রুশ_সেনা
রাশিয়ার সিনেটের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক কমিশনের প্রধান ভিক্টোর বোনদারেফ বলেছেন, সিরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযান চালাতে গিয়ে গত তিন বছরে ১১২ জন রুশ সেনা প্রাণ হারিয়েছে। রুশ টিভি চ্যানেল 'রাশা ২৪' এ খবর দিয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
অক্টোবর ০১, ২০১৮ ০৯:৪২ Asia/Dhaka
  • ভিক্টোর বোনদারেফ
    ভিক্টোর বোনদারেফ

রাশিয়ার সিনেটের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক কমিশনের প্রধান ভিক্টোর বোনদারেফ বলেছেন, সিরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযান চালাতে গিয়ে গত তিন বছরে ১১২ জন রুশ সেনা প্রাণ হারিয়েছে। রুশ টিভি চ্যানেল 'রাশা ২৪' এ খবর দিয়েছে।

বোনদারেফ বলেছেন, প্রায় অর্ধেক সেনা মারা গেছে দুটি বিমান ধ্বংসের ঘটনায়।এগুলো হলো অ্যান্টোনোভ-২৬ এবং আইএল-২০। 

অ্যান্টোনোফ-২৬ গত ৬ মার্চ সিরিয়ার আকাশে বিধ্বস্ত হয়। এতে ৩৯ জন আরোহীর সবাই মারা যায়। এছাড়া গত ১৮ সেপ্টেম্বর আইএল-২০ ভূপাতিত হয়। ইসরাইলি জঙ্গিবিমানকে লক্ষ্য করে নিক্ষিপ্ত একটি সিরিয় ক্ষেপণাস্ত্রের আঘাতে এটি ভূপাতিত হয়। ইসরাইলি জঙ্গিবিমানটি রুশ বিমানের আড়ালে লুকিয়ে পড়ায় এ ঘটনা ঘটে। রাশিয়া ওই ঘটনার জন্য ইহুদিবাদী ইসরাইলকে দায়ী করেছে। 

গত তিন বছরে সিরিয়ায় রাশিয়ার আটটি বিমান, সাতটি হেলিকপ্টার ও সম্ভবত দু'টি সামরিক যান ধ্বংস হয়েছে বলে তিনি জানান। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১