রাশিয়া: লেনদেন থেকে ডলার বাদ দেয়ার পরিকল্পনা করছে ইউরোপ
https://parstoday.ir/bn/news/world-i64807-রাশিয়া_লেনদেন_থেকে_ডলার_বাদ_দেয়ার_পরিকল্পনা_করছে_ইউরোপ
রাশিয়ার অর্থমন্ত্রী অ্যান্তোন সিলুয়ানোভ বলেছেন, ইউরোপীয় কোম্পানিগুলো রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক লেনদেন থেকে ডলার বাদ দেয়ার বিষয়টি পর্যালোচনা করে দেখছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
অক্টোবর ০৬, ২০১৮ ০৩:২০ Asia/Dhaka
  • রাশিয়ার অর্থমন্ত্রী অ্যান্তোন সিলুয়ানোভ
    রাশিয়ার অর্থমন্ত্রী অ্যান্তোন সিলুয়ানোভ

রাশিয়ার অর্থমন্ত্রী অ্যান্তোন সিলুয়ানোভ বলেছেন, ইউরোপীয় কোম্পানিগুলো রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক লেনদেন থেকে ডলার বাদ দেয়ার বিষয়টি পর্যালোচনা করে দেখছে।

তিনি রাশিয়ার নিউজ চ্যানেল রাশা-২৪’কে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। সিলুয়ানোভ বলেছেন, আমেরিকার পক্ষ থেকে বিভিন্ন দেশের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা ভাঙার যেকোনো প্রচেষ্টায় রাশিয়া যোগ দিতে পূর্ণ প্রস্তুত রয়েছে।

ইউরোপের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো অর্থনৈতিক লেনদেনের জন্য ডলার-ভিত্তিক সুইফট ব্যবস্থার পরিবর্তে ইউরো-ভিত্তিক পৃথক লেনদেনের ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে খবর বের হওয়ার পরিপ্রেক্ষিতে রাশিয়ার অর্থমন্ত্রী এ মন্তব্য করলেন। 

সম্প্রতি ইরানের কাছ থেকে তেল কেনাসহ তেহরানের সঙ্গে অর্থনৈতিক লেনদেনের জন্য ইউরোপীয় দেশগুলো এ পৃথক লেনদেনের ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সম্মত হয়েছে।

রুশ অর্থমন্ত্রী আরো বলেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে সৃষ্ট অর্থনৈতিক চাপের কারণে বৈদেশিক মুদ্রার দামে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে; কিন্তু এ পরিস্থিতি থেকে উত্তরণের পথ রাশিয়ার সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের ভালোভাবে জানা আছে।

এর আগে এক বক্তৃতায় রুশ অর্থমন্ত্রী বলেছিলেন, আন্তর্জাতিক লেনদেনে মার্কিন ডলার এখন আর নির্ভরযোগ্য কোনো মুদ্রা নয়। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৬