ইরান-বিরোধী নিষেধাজ্ঞায় তেলের বাজার মারাত্মকভাবে অস্থিতিশীল হবে: বিপি
https://parstoday.ir/bn/news/world-i64952-ইরান_বিরোধী_নিষেধাজ্ঞায়_তেলের_বাজার_মারাত্মকভাবে_অস্থিতিশীল_হবে_বিপি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন একরফা অবৈধ নিষেধাজ্ঞা আরোপের কয়েক সপ্তাহ আগে কর্পোরেট কোম্পানিগুলোর নেতাদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়তে শুরু করেছে। তারা মনে করছেন, ৪ নভেম্বর তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পর আন্তর্জাতিক তেলের বাজার মারাত্মকভাবে অস্থিতিশীল হয়ে উঠবে এবং নজিরবিহীনভাবে দাম বেড়ে যাবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১১, ২০১৮ ১৩:৩৬ Asia/Dhaka
  • ব্রিটিশ পেট্রোলিয়ামের প্রধান নির্বাহী বব ডাডলি
    ব্রিটিশ পেট্রোলিয়ামের প্রধান নির্বাহী বব ডাডলি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন একরফা অবৈধ নিষেধাজ্ঞা আরোপের কয়েক সপ্তাহ আগে কর্পোরেট কোম্পানিগুলোর নেতাদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়তে শুরু করেছে। তারা মনে করছেন, ৪ নভেম্বর তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পর আন্তর্জাতিক তেলের বাজার মারাত্মকভাবে অস্থিতিশীল হয়ে উঠবে এবং নজিরবিহীনভাবে দাম বেড়ে যাবে।

ব্রিটিশ পেট্রোলিয়ামের প্রধান নির্বাহী বব ডাডলির বরাত দিয়ে গণমাধ্যম বলছে, মার্কিন আসন্ন নিষেধাজ্ঞার কারণে ইরানের তেল শিল্প অনিশ্চয়তার মধ্যে পড়বে এবং তাতে আন্তর্জাতিক তেলের বাজার চরমভাবে অস্থিতিশীল হয়ে উঠবে। ডাডলির বরাত দিয়ে সিএনবিসি নিউজ নেটওয়ার্ক বলেছে, “নিষেধাজ্ঞার ৪৫ দিন পর্যন্ত চরম অস্থিতিশীলতা থাকবে, তারপর সেটা বাড়তেও পারে আবার অন্য কিছুও হতে পারে।”

তিনি বলছেন, তেল ব্যবহারকারী বড় দেশগুলোকে যদি নিষেধাজ্ঞার আওতায় না আনা হয় তাহলে তেলের দাম কমে যাবে। তবে এই মুহূর্তে মারাত্মক অনিশ্চয়তা রয়েছে।

ইরানি তেল

অনেক বিশ্লেষক বলছেন, ইরানের তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেয়া হলে আন্তর্জাতিক বাজারে কমপক্ষে প্রতিদিন ১৫ লাখ ব্যারেল তেল বিক্রি বন্ধ হয়ে যাবে যার ফলে তেলের দাম বেড়ে যাবে।

সিএনবিসি বলছে, গতকাল (বুধবার) ব্রেন্ট ক্রুড বিক্রি হয়েছে প্রতি ব্যারেল ৮৪.৯৬ ডলারে; অনদিকে আমেরিকার টেক্সাস ইন্টারমিডিয়েট প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি করেছে ৭৪.৯২ ডলারে।#

পার্সটুডে/এসআইবি/১১