আফগানিস্তানে বোমা হামলায় ১৩ জন নিহত, আহত ৩
https://parstoday.ir/bn/news/world-i64982-আফগানিস্তানে_বোমা_হামলায়_১৩_জন_নিহত_আহত_৩
আফগানিস্তানের ফারিয়াব প্রদেশে বোমা হামলায় ১৩ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ৩ জন। ফারিয়াব গভর্নরের মুখপাত্র সৈয়দ সরওয়ার হোসেইনির বরাত দিয়ে বার্তা সংস্থা শিনহুয়া আজ জানিয়েছে, প্রদেশের পাশতুন কট উপশহরে সংঘটিত বোমা হামলায় হতাহতের ওই ঘটনা ঘটে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ১২, ২০১৮ ১৫:৩০ Asia/Dhaka
  • কফিন নিয়ে মিছিল (ফাইল ফটো)
    কফিন নিয়ে মিছিল (ফাইল ফটো)

আফগানিস্তানের ফারিয়াব প্রদেশে বোমা হামলায় ১৩ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ৩ জন। ফারিয়াব গভর্নরের মুখপাত্র সৈয়দ সরওয়ার হোসেইনির বরাত দিয়ে বার্তা সংস্থা শিনহুয়া আজ জানিয়েছে, প্রদেশের পাশতুন কট উপশহরে সংঘটিত বোমা হামলায় হতাহতের ওই ঘটনা ঘটে।

বোমা বিস্ফোরণে অন্তত ৪ বেসামরিক নাগরিক এবং ৭ তালেবান সদস্য নিহত হয়েছে, আহত হয়েছে তালেবানের আরও সদস্য।

আফগান নিরাপত্তা বাহনীকে টার্গেট করে তালেবানরা যখন মহাসড়কগুলোতে বোমা ও বিস্ফোরক দ্রব্য পেতে রাখার পরিকল্পনা বাস্তবায়ন করছে, তখনই ওই বিস্ফোরণের ঘটনা ঘটলো।

শিনহুয়ার ভাষ্য অনুযায়ী তালেবানরা ফারিয়াব প্রদেশের কেন্দ্রিয় শহর মেইমানার ওপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাচ্ছে।#

পার্সটুডে/নাসির মাহমুদ/১২

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন