ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানাল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i65112-ইরানের_ওপর_নতুন_মার্কিন_নিষেধাজ্ঞার_নিন্দা_জানাল_রাশিয়া
রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ ইরানের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও কোম্পানির ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে তিনি বলেন, আমেরিকাকে অপছন্দ করে এমন প্রত্যেকটি দেশের ওপর চাপ বৃদ্ধি করার সব ধরনের সুযোগের সদ্বব্যবহার করছে ওয়াশিংটন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
অক্টোবর ১৭, ২০১৮ ১৫:৫৩ Asia/Dhaka
  • রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ
    রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ ইরানের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও কোম্পানির ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে তিনি বলেন, আমেরিকাকে অপছন্দ করে এমন প্রত্যেকটি দেশের ওপর চাপ বৃদ্ধি করার সব ধরনের সুযোগের সদ্বব্যবহার করছে ওয়াশিংটন।

মার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল (মঙ্গলবার) ‘ব্যাংক মেল্লাত’ এবং ‘মেহর একতেসাদ’ ব্যাংক’সহ ইরানের ২০ ব্যাংক, কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া মার্কিন নিষেধাজ্ঞায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইরানের মোবারাকে ইস্পাত কোম্পানি এবং ট্রাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানিও রয়েছে।      

ইরানের মোবারাকে ইস্পাত কোম্পানির ভিতরের একটি দৃশ্য

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা স্পুটনিককে দেয়া এক সাক্ষাৎকারে রিয়াবকভ বলেন, "আমেরিকা যে কারনেই এবং যে অজুহাতেই কোনো দেশের বিরুদ্ধে তার একতরফা নিষেধাজ্ঞা চাপিয়ে দিক না কেন আমরা দৃঢ়চিত্তে এ পদক্ষেপের কড়া নিন্দা জানাই। বৈদেশিক নীতি বাস্তবায়নে আমেরিকার অগ্রহণযোগ্য একতরফা আন্তঃরাষ্ট্রীয় নিষেধাজ্ঞার ব্যাপারে সবসময় আমাদের অবস্থান স্পষ্ট। আমরা দেখতে পাচ্ছি ইরানসহ যেসব দেশ আমেরিকাকে অপছন্দ করে তাদের ওপর চাপ বৃদ্ধির জন্য এমন কোনো উপায় নেই যা তারা অবলম্বন করছে না।"

পার্সটুডে/বাবুল আখতার/১৭