বোমায় ক্ষতবিক্ষত আফগান নির্বাচন: আরো এক প্রার্থী নিহত
https://parstoday.ir/bn/news/world-i65119-বোমায়_ক্ষতবিক্ষত_আফগান_নির্বাচন_আরো_এক_প্রার্থী_নিহত
আফগানিস্তানে বোমা বিস্ফোরণে আসন্ন  জাতীয় সংসদ নির্বাচনের আরো এক প্রার্থী নিহত হয়েছেন। এ নিয়ে দেশটিতে গত দু মাসে নির্বাচনের মোট ১০ প্রার্থী হত্যাকাণ্ডের শিকার হলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৭, ২০১৮ ১৮:০১ Asia/Dhaka
  • আবদুল জাবার কাহারামান
    আবদুল জাবার কাহারামান

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে আসন্ন  জাতীয় সংসদ নির্বাচনের আরো এক প্রার্থী নিহত হয়েছেন। এ নিয়ে দেশটিতে গত দু মাসে নির্বাচনের মোট ১০ প্রার্থী হত্যাকাণ্ডের শিকার হলেন।

আজকের (বুধবার) হামলায় নিহত হয়েছেন আবদুল জাবার কাহারামান নামে এক প্রার্থী। তিনি হেলমান্দে তার নির্বাচনী প্রচারণা অফিসে ছিলেন এবং তার চেয়ারের নিচেই আগে থেকে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটানো হয়। হামলার দায়িত্ব স্বীকার করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী তালেবান। হামলায় অন্তত সাতজন আহত হয়েছেন। হেলমান্দ গভর্নরের মুখপাত্র ওমর জাওক বলেছেন, বিস্ফোরণের বিষয়ে তদন্ত চলছে।

আফগান নির্বাচনের প্রচারণা

আফগান জাতীয় নির্বাচনের ১০ প্রার্থী নিহত হওয়ার পাশাপাশি দুই প্রার্থীকে অপহরণ করা হয়েছে এবং আরো চারজন সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। গত সপ্তাহে উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাকহার প্রদেশে এক নির্বচানী সমাবেশে বোমা হামলায় ২২ জন নিহত হয়। আফগান জনগণকে এ নির্বাচন বয়কটের আহ্বান জানাচ্ছে তালেবান।#

পার্সটুডে/এসআইবি/১৭