মেলানিয়ার বিমানে ধোঁয়া; দ্রুত ফিরল ঘাঁটিতে
-
বিমান থেকে নামছেন মেলানিয়া ট্রাম্প
মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পকে বহনকারী একটি বিমান আজ (বুধবার) সকালে আকাশে ওড়ার পর তাতে অনাকাঙ্ক্ষিত ধোঁয়া দেখা দেয়ায় দ্রুতই সেটা বিমানবন্দরে অবতরণ করেছে। কারিগরী ত্রুটির কারণে এ সমস্যা দেখা দিয়েছিল বলে জানা গেছে। তবে হোয়াইট হাউজের পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য করা হয় নি।
অ্যাকশন নিউজের খবর অনুসারে, বিমানে মেলানিয়ার সঙ্গে বেশ কয়েকজন সাংবাদিক ছিলেন। বিমানের ভেতরে ধোঁয়া দেখা দেয়ার পর সেটা দ্রুতই মেরিল্যান্ডের অ্যান্ড্রুস বিমান বাহিনীর ঘাঁটিতে অবতরণ করে। বিমানটি ১০ মিনিট আকাশে ছিল।
মেলানিয়ার কমিউনিকেশন ডিরেক্টর স্টেফেনি গ্রিশাম বলেন, “বিষয়টি ছিল ছোট কারিগরী ত্রুটি। সবকিছুই ঠিক আছে এবং বিমানের সবাই নিরাপদে রয়েছেন।”
মেলানিয়া ট্রাম্প মেরিল্যান্ড থেকে ফিলাডেলফিয়া যাচ্ছিলেন। বর্তমানে তিনি শিশুদের কল্যাণে একটি ক্যাম্পেইনে অংশ নিচ্ছেন।#
পার্সটুডে/এসআইবি/১৭