সৌদির কাছে ফ্রান্সকে অবশ্যই অস্ত্র বিক্রি স্থগিত রাখতে হবে: অ্যামনেস্টি
https://parstoday.ir/bn/news/world-i65273-সৌদির_কাছে_ফ্রান্সকে_অবশ্যই_অস্ত্র_বিক্রি_স্থগিত_রাখতে_হবে_অ্যামনেস্টি
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, সৌদি আরবের কাছে ফ্রান্সকে অবশ্যই অস্ত্র বিক্রি স্থগিত করতে হবে। ইয়েমেনে যুদ্ধাপরাধ এবং মানবাধিকারের প্রতি রিয়াদ সরকারের অসম্মানের কারণে অ্যামনেস্টি একথা বলল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৪, ২০১৮ ০৯:১৮ Asia/Dhaka
  • প্যারিস সফরের সময় সৌদি যুবরাজ বিন সালমানের (বামে) সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরন
    প্যারিস সফরের সময় সৌদি যুবরাজ বিন সালমানের (বামে) সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরন

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, সৌদি আরবের কাছে ফ্রান্সকে অবশ্যই অস্ত্র বিক্রি স্থগিত করতে হবে। ইয়েমেনে যুদ্ধাপরাধ এবং মানবাধিকারের প্রতি রিয়াদ সরকারের অসম্মানের কারণে অ্যামনেস্টি একথা বলল।

তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কন্স্যুলেট ভবনে ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ফ্রান্স প্রোগ্রামের পরিচালক ইভ প্রিজন রিয়াদের বিরুদ্ধে গতকাল (মঙ্গলবার) এমন কঠোর মনোভাব ব্যক্ত করলেন। তিনি বলেন, ২০১৫ সালে ইয়েমেন যুদ্ধ শুরুর পর থেকে সৌদি আরব যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধসহ নানা ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটিয়ে আসছে। এ অবস্থায় দীর্ঘ দিন থেকেই অ্যামনেস্টির ফ্রান্স প্রোগ্রাম সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করার কথা বলছে।

সৌদি আগ্রাসনে দুর্ভিক্ষের কবলে ইয়েমেনের এমন লাখো শিশু

ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি সম্প্রতি জানিয়েছেন, তার দেশ ২০১৭ ও ২০১৮ সালে সৌদি আরবের কাছে ১,২৬০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে। এছাড়া, গত এপ্রিল মাসে সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের প্যারিস সফরের সময় সৌদি আরবের সঙ্গে ২০টি গুরুত্বপূর্ণ চুক্তি করতে সক্ষম হয়েছে ফ্রান্স যার আর্থিক মূল্য ১,৮০০ কোটি ডলার।#

পার্সটুডে/এসআইবি/২৪