খাশোগি হত্যাকাণ্ডের সব তথ্য-প্রমাণ সিআইএ-কে দিয়েছে তুরস্ক
https://parstoday.ir/bn/news/world-i65283-খাশোগি_হত্যাকাণ্ডের_সব_তথ্য_প্রমাণ_সিআইএ_কে_দিয়েছে_তুরস্ক
সৌদি আরবের সাংবদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের সব তথ্য-প্রমাণ মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান গিনা হাসপেলের কাছে সরবরাহ করেছে তুরস্ক। গিনা হাসপেল তুরস্কে সফরে গেলে তার কাছে এসব তথ্য-প্রমাণ তুলে দেয় তুর্কি সরকার।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৪, ২০১৮ ১৪:১৭ Asia/Dhaka
  • সিআইএ’র প্রধান গিনা হাসপেল
    সিআইএ’র প্রধান গিনা হাসপেল

সৌদি আরবের সাংবদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের সব তথ্য-প্রমাণ মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান গিনা হাসপেলের কাছে সরবরাহ করেছে তুরস্ক। গিনা হাসপেল তুরস্কে সফরে গেলে তার কাছে এসব তথ্য-প্রমাণ তুলে দেয় তুর্কি সরকার।

তুরস্কের গণমাধ্যম আজ (বুধবার) জানিয়েছে যে, তুর্কি গোয়েন্দা সংস্থা এমআইটি’র কর্মকর্তারা সিআইএ প্রধানকে বিষয়টি ব্রিফ করলে তিনি তা বিশ্বাস করেছেন। তথ্য-প্রমাণের মধ্যে রয়েছে ফুটেজ, অডিও টেপ এবং সৌদি কন্স্যুলেট ভবন থেকে সংগ্রহ করা অন্যান্য তথ্য।

Image Caption

তবে এটা পরিষ্কার নয় যে, কেন হাসপেল তুরস্ক সফর করেছেন। গণাধ্যমের খবরে বলা হয়েছে- তুর্কি কর্মকর্তাদের সঙ্গে কথা বলার তিনি জন্য তুরস্ক সফর করেন।  

সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কন্স্যুলেটে হত্যা করা হয়। বিষয়টি প্রথম দিকে সৌদি সরকার অস্বীকার করলেও ১৭ অক্টোবর রিয়াদ তা স্বীকার করেছে। এ ঘটনায় সৌদি আরব আন্তর্জাতিক ব্যাপক চাপের মুখে রয়েছে। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে- সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের নির্দেশে খাশোগিকে হত্যা করা হয়।#  

পার্সটুডে/এসআইবি/২৪