নরওয়েতে ন্যাটোর বিশাল সামরিক মহড়া: রাশিয়ার জন্য সতর্কবার্তা
https://parstoday.ir/bn/news/world-i65310-নরওয়েতে_ন্যাটোর_বিশাল_সামরিক_মহড়া_রাশিয়ার_জন্য_সতর্কবার্তা
নরওয়ের মাটিতে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের বিশাল মহড়া অনুষ্ঠিত হচ্ছে। স্নায়ুযুদ্ধ অবসানের পর ন্যাটো জোট যেসব বড় সামরিক মহড়া চালিয়েছে এটা তার অন্যতম। আজ ২৫ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ মহড়া চলবে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
অক্টোবর ২৫, ২০১৮ ১৭:৪৩ Asia/Dhaka
  • মহড়ায় অংশ নিচ্ছে হল্যান্ডের এসব সেনা
    মহড়ায় অংশ নিচ্ছে হল্যান্ডের এসব সেনা

নরওয়ের মাটিতে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের বিশাল মহড়া অনুষ্ঠিত হচ্ছে। স্নায়ুযুদ্ধ অবসানের পর ন্যাটো জোট যেসব বড় সামরিক মহড়া চালিয়েছে এটা তার অন্যতম। আজ ২৫ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ মহড়া চলবে।

সম্ভাব্য হুমকি থেকে ন্যাটো সদস্য দেশগুলোকে রক্ষার লক্ষ্য নিয়ে জোট সেনাদের প্রয়োজনীয় প্রশিক্ষণের জন্য এবারের মহড়া চালানো হচ্ছে। এতে ৩১টি দেশ থেকে ৫০ হাজার সেনা, ১০ হাজার সামরিক যান, ৬৫টি যুদ্ধাজাহাজ এবং ২৫০টি জঙ্গিবিমান অংশ নিচ্ছে।

মহড়ায় অংশ নিচ্ছে এসব সামরিক যান ও সরঞ্জাম

ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলছেন, “সাম্প্রতিক বছরগুলোতে ন্যাটোর নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি হয়েছে। এ মহড়া থেকে আমাদের জাতিগুলো ও সম্ভাব্য আগ্রাসীদের জন্য পরিষ্কার বার্তা দেয়া হচ্ছে। ন্যাটো কারো সঙ্গে সংঘাত চায় না কিন্তু যেকোনো হুমকির মুখে সমস্ত মিত্রদেশকে আমরা ঐলক্যবদ্ধভাবে রক্ষার জন্য প্রস্তুত।”

ন্যাটোর যৌথ কমান্ডের প্রধান মার্কিন জেনারেল জেমস ফোগো বলেছেন, যেকোনো আগ্রাসনের মুখে মিত্রদের রক্ষায় ন্যাটোর সক্ষমতা প্রদর্শনের জন্য এ মহড়ার আয়োজন করা হয়েছে, কোনো একক দেশকে লক্ষ্য করে নয়। তাদের এসব বক্তব্যের পরও ধরেই নেয়া হচ্ছে- মূলত রাশিয়াকে লক্ষ্য করে ন্যাটো জোট এ মহড়া চালাচ্ছে।#   

 পার্সটুডে/এসআইবি/২৫