আসিয়া বিবি: মুক্তির পর বিশেষ বিমানে ইসলামাবাদ; এরপর অজ্ঞাত স্থানে
https://parstoday.ir/bn/news/world-i65645-আসিয়া_বিবি_মুক্তির_পর_বিশেষ_বিমানে_ইসলামাবাদ_এরপর_অজ্ঞাত_স্থানে
পবিত্র ইসলাম ধর্ম অবমাননার মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাসপ্রাপ্ত খ্রিস্ট ধর্মাবলম্বী আছিয়া বিবিকে কারাগার থেকে মুক্তি দিয়েছে পাকিস্তান। মুক্তির পর তাকে মুলতান থেকে বিশেষ বিমানে করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ নিয়ে যাওয়া হয়েছে। বিমান বন্দর থেকে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৮, ২০১৮ ১০:২৩ Asia/Dhaka
  • আসিয়া বিবি: মুক্তির পর বিশেষ বিমানে ইসলামাবাদ; এরপর অজ্ঞাত স্থানে

পবিত্র ইসলাম ধর্ম অবমাননার মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাসপ্রাপ্ত খ্রিস্ট ধর্মাবলম্বী আছিয়া বিবিকে কারাগার থেকে মুক্তি দিয়েছে পাকিস্তান। মুক্তির পর তাকে মুলতান থেকে বিশেষ বিমানে করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ নিয়ে যাওয়া হয়েছে। বিমান বন্দর থেকে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।

নিরাপত্তা কর্তৃপক্ষ বলেছে, নিরাপত্তাগত কারণে আসিয়া বিবির অবস্থানস্থল জানানো হবে না।  

পাকিস্তানের সুপ্রিম কোর্ট আসিয়া বিবিকে খালাসের রায় দেওয়ার পর দেশজুড়ে প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। আসিয়া বিবি পাকিস্তান ত্যাগ করেছেন বলে কোনো কোনো গণমাধ্যম যে খবর দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়।

২০০৯ সালে প্রতিবেশীদের সঙ্গে বাদানুবাদের একপর্যায়ে আছিয়া বিবি হিসেবে পরিচিত আছিয়া নুরান মহানবী হজরত মুহাম্মদ (স.)-কে নিয়ে তিনটি অবমাননাকর মন্তব্য করলে তার বিরুদ্ধে মামলা হয়।

ওই মামলায় ২০১০ সালে লাহোরের একটি আদালত মৃত্যুদণ্ডের আদেশ দেন। আছিয়া বিবি এর বিরুদ্ধে পাকিস্তানের সর্বোচ্চ আদালতে আপিল করলে দীর্ঘ আট বছর পর পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাকে বেকসুর খালাস দেয়।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৭