আমেরিকায় দাবানলে দ্বিগুণ হলো নিখোঁজের সংখ্যা; নিহত ৬৩
আমেরিকা ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে নিখোঁজের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। তিনশ' থেকে বেড়ে এ সংখ্যা হয়েছে ৬৩১। এছাড়া এই দাবানলে অন্তত ৬৩ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।
পুরোপুরি পুড়ে ধ্বংস হয়েছে কমপক্ষে ১২ হাজার বাড়ি-ঘর।
একদিন আগেও নিখোঁজের সংখ্যা ছিলো তিন শতাধিক। এর একদিন পর জানানো হলো নিখোঁজের সংখ্যা ৬৩১ জন। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়াবহ দাবানল বলে ঘোষণা করা হয়েছে।
দাবানল নিয়ন্ত্রণে আনতে পায় দশ হাজার দমকলকর্মী কাজ করছেন।নিখোঁজ ব্যক্তিদের খোঁজে বের করতেও কাজ করছে শত শত কর্মী।
দাবানলে অঙ্গরাজ্যের লাখ লাখ একর ভূমি পুড়ে গেছে। এর আগে ১৯৩৩ সালে লসঅ্যাঞ্জেলেসের গ্রিফিত পার্কে ভয়াবহ দাবানলে ২৯ জন নিহত হয়েছিল। চলমান দাবানলের ক্ষয়ক্ষতির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় কর্তৃপক্ষের অব্যস্থাপনাকে দায়ী করেছেন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৬
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন