ইউরোপের নিরাপত্তাকে টার্গেট করেছে রাশিয়া: ন্যাটো মহাসচিব
https://parstoday.ir/bn/news/world-i66271-ইউরোপের_নিরাপত্তাকে_টার্গেট_করেছে_রাশিয়া_ন্যাটো_মহাসচিব
মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, রাশিয়ার নয়া ক্ষেপণাস্ত্রগুলো ইউরোপের নিরাপত্তাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। তিনি শনিবার স্পেনের দৈনিক ‘এল পাইস’-এ লেখা এক নিবন্ধে এই দাবি করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০২, ২০১৮ ০৩:৪২ Asia/Dhaka
  • জেন্স স্টোলটেনবার্গ
    জেন্স স্টোলটেনবার্গ

মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, রাশিয়ার নয়া ক্ষেপণাস্ত্রগুলো ইউরোপের নিরাপত্তাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। তিনি শনিবার স্পেনের দৈনিক ‘এল পাইস’-এ লেখা এক নিবন্ধে এই দাবি করেন।

স্টোলটেনবার্গ বলেন, গত কয়েক বছর ধরে রাশিয়া মধ্যম-পাল্লার বেশ কিছু নতুন ক্ষেপণাস্ত্র উৎপাদন করে তার পরীক্ষা চালিয়েছে এবং এগুলোকে বিভিন্ন অবস্থানে মোতায়েন করেছে। এসব ক্ষেপণাস্ত্র দিয়ে ইউরোপের রাজধানীগুলোতে অনায়াসে হামলা চালানো যাবে।

এ বিষয়টি ইউরোপের নিরাপত্তাকে মারাত্মকভাবে বিপন্ন করেছে বলে হুঁশিয়ার করে দেন ন্যাটোর মহাসচিব।

রাশিয়ার পশ্চিম সীমান্তে মোতায়েন মধ্যম পাল্লার ইস্কান্দার ক্ষেপণাস্ত্র

স্টোলটেনবার্গ এমন সময় এ বক্তব্য দিলেন যখন রাশিয়া উল্টো দেশটির সীমান্তে ন্যাটো জোটের সেনা সমাবেশ ও সামরিক মহড়ার কঠোর সমালোচনা করেছে। মস্কো বলছে, রাশিয়ার ওপর আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে ক্রমেই পূর্বদিকে অগ্রসর হচ্ছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২