'সিপিইসি নিয়ে ইসলামাবাদের কোনো সামরিক অভিলাষ নেই'
ডিসেম্বর ২৮, ২০১৮ ১৩:১৯ Asia/Dhaka
পাকিস্তান বলেছে, বহুল আলোচিত চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি নিয়ে ইসলামাবাদের কোনো সামরিক অভিলাষ নেই।
পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মোহাম্মদ ফয়সাল চলতি বছরে তার সর্বশেষ সাপ্তাহিক ব্রিফিংয়ের সময়ে এ কথা বলেন। সিপিইসির কেবল অর্থ ও বাণিজ্যিক দিক নয় বরং সামরিক দিক রয়েছে বলেও মার্কিন কোনো কোনো সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর সম্পর্কে মন্তব্য করতে বললে এ কথা বলেন তিনি।
তিনি সিপিইসিকে পাকিস্তান ও চীনের মধ্যকার অর্থনৈতিক প্রকল্প হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এ প্রকল্পের মাধ্যমে পাকিস্তানের অর্থনীতি বিশেষ করে জ্বালানি এবং অবকাঠামো খাতের উন্নতি হয়েছে।
এ ছাড়া, একে দ্বিপাক্ষিক অর্থনৈতিক প্রকল্প হিসেবেও উল্লেখ করে তিনি বলেন, সিপিইসি কোনো দেশেরই বিরুদ্ধে নয়।#
পার্সটুডে/মূসা রেজা/২৮
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন
ট্যাগ