পাক-আফগান সীমান্তের ৫০০ কিমি জুড়ে কাঁটাতারের বেড়া দিল পাকিস্তান
ডিসেম্বর ২৯, ২০১৮ ১১:৪৮ Asia/Dhaka
পাকিস্তান-আফগানিস্তান অভিন্ন সীমান্তের প্রায় এক তৃতীয়াংশ এলাকা জুড়ে কাঁটাতারের বেড়া দেয়ার কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ। খাইবার পাকতুনখোয়া বা কেপি অঞ্চলে এই বেড়া দেয়ার কাজ শেষ করেছে পাক সেনাবাহিনী।
কাঁটা তারের বেড়ায় নিরাপত্তা ক্যামেরা এবং গতি নির্ণয়কারী যন্ত্রও বসানো হয়েছে। পাক-আফগান তোরখাম সীমান্ত পরিদর্শনকারী পাকিস্তানি সাংবাদিকদের এ সব তথ্য জানানো হয়েছে।
আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের ১,৪০৩ কিলোমিটার দীর্ঘ অভিন্ন সীমান্ত রয়েছে। গত বছর এই সীমান্তে বেড়া দেয়ার কাজের প্রথম পর্যায় শুরু করে পাক সেনাবাহিনী। নির্ধারিত সময়ের আগেই বেড়া দেয়ার কাজ শেষ হয়েছে। ফলে সন্ত্রাসবাদ এবং চোরকারবারি উল্লেখযোগ্যভাগে কমেছে বলে পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/২৯
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন
ট্যাগ