খাশোগি হত্যাকাণ্ডের পর সৌদির কাছে অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছে ব্রিটেন
https://parstoday.ir/bn/news/world-i67024-খাশোগি_হত্যাকাণ্ডের_পর_সৌদির_কাছে_অস্ত্র_বিক্রির_প্রস্তাব_দিয়েছে_ব্রিটেন
প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের কথা স্বীকার করার পরও সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির প্রচেষ্টা অব্যাহত রেখেছে ব্রিটেন। ব্রিটিশ দৈনিক ডেইলি মিরর এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০১, ২০১৯ ১৩:১৯ Asia/Dhaka
  • সাংবাদিক জামাল খাশোগি
    সাংবাদিক জামাল খাশোগি

প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের কথা স্বীকার করার পরও সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির প্রচেষ্টা অব্যাহত রেখেছে ব্রিটেন। ব্রিটিশ দৈনিক ডেইলি মিরর এ খবর দিয়েছে।

পত্রিকাটি আজ (মঙ্গলবার) বলেছে, তাদের কাছে প্রমাণ রয়েছে যে, গত ২ অক্টোবর খাশোগি নিখোঁজ হওয়ার দিন ব্রিটেনের একটি উঁচু পর্যায়ের প্রতিনিধিদল রিয়াদ সফরে ছিল। অস্ত্র ব্যবসায়িরা ১৪ ও ২২ অক্টোবর আবার রিয়াদ সফরে যান এবং সৌদি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। খাশোগির লাশ সম্পূর্ণভাবে উধাও করে দেয়ার ঘটনা প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরও সৌদি আরবের কাছে ব্রিটেন অস্ত্র বিক্রির এই প্রচেষ্টা অব্যাহত রাখে।  

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে

ব্রিটিশ প্রতিনিধিদলে ছিলেন ব্রিটেনের আন্তর্জাতিক প্রতিরক্ষা বাণিজ্য ও নিরাপত্তা সংস্থা সংক্রান্ত বিভাগের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল নাইজেল ম্যাডোক্স। ব্রিটেনের পক্ষ থেকে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির এইসব প্রচেষ্টার পর খাশোগি হত্যার বিচার চাওয়ার বিষয়ে ব্রিটেনের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে।#

পার্সটুডে/এসআইবি/১