মার্কিন বিমানবাহী রণতরির সঙ্গে মহড়ার জন্য দ্বীপ কিনছে জাপান
https://parstoday.ir/bn/news/world-i67208-মার্কিন_বিমানবাহী_রণতরির_সঙ্গে_মহড়ার_জন্য_দ্বীপ_কিনছে_জাপান
মার্কিন বিমানবাহী রণতরির সঙ্গে মহড়া চালানোর জন্য একটি দ্বীপ কেনার সিদ্ধান্ত নিয়েছে জাপান। এ বাবদ জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ১৪ কোটি ৭০ লাখ ডলার সমপরিমাণ অর্থ বরাদ্দ করেছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জানুয়ারি ০৯, ২০১৯ ১২:৩৯ Asia/Dhaka
  • মার্কিন বিমানবাহী রণতরির সঙ্গে মহড়ার জন্য দ্বীপ কিনছে জাপান

মার্কিন বিমানবাহী রণতরির সঙ্গে মহড়া চালানোর জন্য একটি দ্বীপ কেনার সিদ্ধান্ত নিয়েছে জাপান। এ বাবদ জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ১৪ কোটি ৭০ লাখ ডলার সমপরিমাণ অর্থ বরাদ্দ করেছে।

মার্কিন সামরিক মহড়ার একটি দৃশ্য (ফাইল ছবি)

ম্যাজে নামে পরিচিত দ্বীপটি রাজধানী টোকিও থেকে ১২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের কাগোশিমা অঞ্চলে অবস্থিত। জাপানের একটি বেসরকারি কোম্পানি বর্তমানে এর মালিক এবং মার্চ মাসের শেষ নাগাদ এর মালিকানা জাপানের সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হবে। এ সংক্রান্ত প্রাথমিক চুক্তি আগামী কয়েক দিনের মধ্যেই সই করার কথা রয়েছে।

হোনশু দ্বীপে অবস্থিত মার্কিন পরিচালিত ইওয়াকিউনি বিমান ঘাঁটি থেকে এ দ্বীপ মাত্র ৮০০ কিলোমিটার দূরে অবস্থিত। এর আগে এ ঘাঁটিতে মার্কিন ৬০টি বিমানবাহী রণতরি মোতায়েন ছিল।

পার্সটুডে/মূসা রেজা/৯