দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i67919-দীর্ঘ_পাল্লার_ক্ষেপণাস্ত্র_পরীক্ষা_করল_রাশিয়া
রাশিয়া সফলতার সঙ্গে একটি আরএস-২৪ ইয়ার্স আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। আমেরিকার সঙ্গে যখন ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস টিট্রি বা আইএনএফ চুক্তি নিয়ে ব্যাপক টানাপড়েন চলছে তখন রাশিয়া এ পরীক্ষা চালালো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৭, ২০১৯ ১২:০৮ Asia/Dhaka
  • রুশ ক্ষেপণাস্ত্র
    রুশ ক্ষেপণাস্ত্র

রাশিয়া সফলতার সঙ্গে একটি আরএস-২৪ ইয়ার্স আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। আমেরিকার সঙ্গে যখন ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস টিট্রি বা আইএনএফ চুক্তি নিয়ে ব্যাপক টানাপড়েন চলছে তখন রাশিয়া এ পরীক্ষা চালালো।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (বুধবার) জানিয়েছে, দেশের দূরপ্রাচ্যের আরখানগ্লেস্ক অঞ্চলের প্লেসেটস্ক পরীক্ষাকেন্দ্র থেকে এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। আন্তঃমহাদেশীয় এ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একইসঙ্গে কয়েকটি ওয়ারহেড বহন করতে সক্ষম।

ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর কামচাটকা উপদ্বীপের উনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এ পরীক্ষা সম্পূর্ণভাবে সফল হয়েছে। এ ধরনের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা, গুণগত মান এবং কার্যকারিতা যাচাইয়ের জন্য পরীক্ষা চালানো হয়েছে বলেও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

ইয়ার্স হচ্ছে সাবেক টোপোল-এম ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উন্নত সংস্করণ যার সর্বোচ্চ পাল্লা হচ্ছে ১২ হাজার কিলোমিটার। ভ্রাম্যমান কিংবা ভূগর্ভস্থ লাঞ্চার এ ক্ষেপণাস্ত্র ছোঁড়া যায়।#  

পার্সটুডে/এসআইবি/৭