ওয়ারশতে ওড়ার আগে ক্ষতিগ্রস্ত হলো নেতানিয়াহুর বিমান
https://parstoday.ir/bn/news/world-i68134-ওয়ারশতে_ওড়ার_আগে_ক্ষতিগ্রস্ত_হলো_নেতানিয়াহুর_বিমান
পোল্যান্ডের রাজধানী ওয়ারশ থেকে ওড়ার আগে ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতানিয়াহুর বিমান মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে নেতানিয়াহু এবং তার সফরসঙ্গীদের বাড়তি একটি রাত সেখানে কাটাতে হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৫, ২০১৯ ১৩:৩৩ Asia/Dhaka
  • নেতানিয়াহুর ক্ষতিগ্রস্ত বিমানকে পাহারা দেয়া হচ্ছে
    নেতানিয়াহুর ক্ষতিগ্রস্ত বিমানকে পাহারা দেয়া হচ্ছে

পোল্যান্ডের রাজধানী ওয়ারশ থেকে ওড়ার আগে ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতানিয়াহুর বিমান মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে নেতানিয়াহু এবং তার সফরসঙ্গীদের বাড়তি একটি রাত সেখানে কাটাতে হয়।

নেতানিয়াহুকে বহনকারী বিমান বোয়িং ৭৭৭ ওড়ার আগে একটি পুশ ট্রাক্টর বা প্লেনকে ঠেলে নেয়ার কাজে ব্যবহৃত ট্রাক্টরের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় সময় মধ্য রাতের পর এ ঘটনা ঘটেছে। অবশ্য, প্রকাশিত খবরে এ বিষয়ে বিশদ কোনো বিবরণ দেয়া হয় নি। 

নেতানিয়াহুর ক্ষতিগ্রস্ত বিমান

এ ঘটনার পর নেতানিয়াহু এবং তার সফরসঙ্গীদের পৃথক দু'টি হোটেলে ফিরিয়ে নেয়া হয়। নেতানিয়াহুকে ফিরিয়ে আনার জন্য ইসরাইল থেকে আরেকটি বিমান পোল্যান্ডে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে আজ সন্ধ্যার আগে নেতানিয়াহু ইসরাইল ফিরতে পারবেন না।

ক্ষতিগ্রস্ত বিমান থেকে নেমে আসছেন নেতানিয়াহু

আমেরিকার উদ্যোগে পোল্যান্ডের রাজধানী ওয়ারশ’তে অনুষ্ঠিত দু’দিনব্যাপী ইরান-বিরোধী সম্মেলনে যোগ দেয়ার জন্য সেখানে গিয়েছিলেন নেতানিয়াহু।

পার্সটুডে/মূসা রেজা/১৫

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন