উত্তেজনাপূর্ণ সম্পর্ক: সিরিয়া নিয়ে পুতিনের সঙ্গে নেতানিয়াহুর আলোচনা
https://parstoday.ir/bn/news/world-i68459-উত্তেজনাপূর্ণ_সম্পর্ক_সিরিয়া_নিয়ে_পুতিনের_সঙ্গে_নেতানিয়াহুর_আলোচনা
সিরিয়ায় ইরানের ভূমিকা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেছেন ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ আলোচনায় সিরিয়াকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা নিয়েও কথা বলেছেন নেতানিয়াহু।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৮, ২০১৯ ১৩:৫৪ Asia/Dhaka
  • পুতিনের সঙ্গে আলোচনা করছেন ইহুদিবাদী যুদ্ধবাজ নেতানিয়াহু
    পুতিনের সঙ্গে আলোচনা করছেন ইহুদিবাদী যুদ্ধবাজ নেতানিয়াহু

সিরিয়ায় ইরানের ভূমিকা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেছেন ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ আলোচনায় সিরিয়াকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা নিয়েও কথা বলেছেন নেতানিয়াহু।

সিরিয়ার আকাশে রাশিয়ার একটি গোয়েন্দা বিমান ধ্বংস করা নিয়ে যখন মস্কো ও তেল আবিবের মধ্যে টানাপড়েন চলছে তখন নেতানিয়াহু রাশিয়া সফর করছেন। বিমান ধ্বংস করার জন্য ইসরাইলকে দোষারোপ করেছে রাশিয়া।

এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

গতকাল বৈঠকের সময় নেতানিয়াহু আবারো সিরিয়ায় সন্ত্রাস-বিরোধী অভিযানে ইরানের অংশ নেয়া থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, ইরান ফিরে না গেলে সিরিয়ায় ইরানি অবস্থানে হামলা অব্যাহত থাকবে। ইসরাইলের ইংরেজি ভাষার সংবাদপত্র জেরুজালেম পোস্ট এ খবর দিয়েছে।  

সিরিয়ায় সন্ত্রাস-বিরোধী অভিযানে ইরান ও রাশিয়া দু দেশই কাজ করছে এবং  প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন দিচ্ছে। কিন্তু ইসরাইল ইরানের এ ভূমিকাকে নিজের জন্য হুমকি মনে করছে। তেল আবিব প্রকাশ্যে বলেছে, তারা সিরিয়ায় ইরানি অবস্থানে হামলা অব্যাহত রাখবে।#

পার্সটুডে/এসআইবি/২৮