জার্মান রাষ্ট্রদূতকে বহিষ্কার করল ভেনিজুয়েলা
-
জার্মান রাষ্ট্রদূত ড্যানিয়েল ক্রিনার
ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কারণে জার্মান রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণা করার পর তাকে দেশ ছাড়ার নির্দেশে দিয়েছে নিকোলাস মাদুরোর সরকার।
কারাকাস বিমানবন্দরে ভেনিজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুয়াইডোকে অভ্যর্থনা জানানোর দুদিন পর জার্মান রাষ্ট্রদূত ড্যানিয়েল ক্রিনারকে বহিষ্কার করা হলো। গুয়াইডোকে অভ্যর্থনা জানানোর জন্য ইউরোপীয় দেশগুলোর আরো কয়েকজন রাষ্ট্রদূত বিমানবন্দরে উপস্থিত ছিলেন। ক্রিনারকে ভেনিজুয়েলা ছাড়ার জন্য ৪৮ ঘণ্টা সময় দেয়া হয়েছে।
ভেনিজুয়েলা সরকার এক বিবৃতিতে বলেছে, বিদেশী রাষ্ট্রদূতদের এই তৎপরতা মোটেই গ্রহণযোগ্য নয়; তারা এমন একজন রাজনৈতিক নেতার সঙ্গে জোটবেধে ভেনিজুয়েলার ভেতরে কাজ করছেন যিনি চরমপন্থিদের এজেন্ডা বাস্তবায়নের ষড়যন্ত্র করছেন।
জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র তাদের রাষ্ট্রদূত বহিষ্কারের কথা নিশ্চিত করেছে। বিষয়টিতে জার্মানির জবাব কী হবে তা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও অন্য মিত্রদের মধ্যে পরামর্শ চলছে।#
পার্সটুডে/এসআইবি/৭