রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে দেশে ফিরিয়ে নিতে বললেন ইরানের প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/world-i68703-রোহিঙ্গা_শরণার্থীদের_নিরাপদে_দেশে_ফিরিয়ে_নিতে_বললেন_ইরানের_প্রেসিডেন্ট
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, রোহিঙ্গা শরণার্থীদেরকে যত দ্রুত সম্ভব নিরাপদে মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে। মিয়ানমারে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ওপর জোর দেন তিনি। আজ (শনিবার) তেহরানে নিযুক্ত মিয়ানমারের নয়া রাষ্ট্রদূত মুকিও উংগ প্রেসিডেন্ট রুহানির কাছে পরিচয়পত্র হস্তান্তর করতে গেলে তিনি এসব কথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৯, ২০১৯ ১৪:৫২ Asia/Dhaka
  • রুহানির সঙ্গে বৈঠকে মিয়ানমারের নয়া রাষ্ট্রদূত
    রুহানির সঙ্গে বৈঠকে মিয়ানমারের নয়া রাষ্ট্রদূত

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, রোহিঙ্গা শরণার্থীদেরকে যত দ্রুত সম্ভব নিরাপদে মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে। মিয়ানমারে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ওপর জোর দেন তিনি। আজ (শনিবার) তেহরানে নিযুক্ত মিয়ানমারের নয়া রাষ্ট্রদূত মুকিও উংগ প্রেসিডেন্ট রুহানির কাছে পরিচয়পত্র হস্তান্তর করতে গেলে তিনি এসব কথা বলেন।

এ সময় রুহানি বলেন, ইরান ও মিয়ানমারের মধ্যে সম্পর্ক উন্নয়নের অনেক সুযোগ রয়েছে। দুই দেশ কারিগরী, প্রকৌশল, বাণিজ্য ও পর্যটন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে পারে।

বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবির

এ সময় মিয়ানমারের রাষ্ট্রদূত দাবি করেন, তারা দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার চেষ্টা করছেন এবং রোহিঙ্গা শরণার্থীদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে পদক্ষেপ নিয়েছেন। 

মুকিও উংগ আরও দাবি করেন, তার সরকার রোহিঙ্গা শরণার্থীদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে সব ধরণের চেষ্টা চালিয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার সঙ্গে সমঝোতায় সই করেছে। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৯