ইয়েমেনে সৌদি আগ্রাসনের পক্ষে সাফাই গাইলেন পম্পেও
https://parstoday.ir/bn/news/world-i68889-ইয়েমেনে_সৌদি_আগ্রাসনের_পক্ষে_সাফাই_গাইলেন_পম্পেও
দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সৌদি আরব যে সামরিক আগ্রাসন চালিয়ে আসছে তাতে সমর্থন দেয়া বন্ধ করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সিনেট সদস্যরা যে আহ্বান জানিয়েছে তার নিন্দা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। একইসঙ্গে তিনি বলেছেন, ইয়েমেনিদের জীবন নিয়ে যদি তারা সত্যিই ভেবে থাকেন তাহলে তাদের উচিত এ যুদ্ধে সৌদি আরবকে সমর্থন দেয়া।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৬, ২০১৯ ১৩:২৬ Asia/Dhaka
  • মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও
    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সৌদি আরব যে সামরিক আগ্রাসন চালিয়ে আসছে তাতে সমর্থন দেয়া বন্ধ করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সিনেট সদস্যরা যে আহ্বান জানিয়েছে তার নিন্দা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। একইসঙ্গে তিনি বলেছেন, ইয়েমেনিদের জীবন নিয়ে যদি তারা সত্যিই ভেবে থাকেন তাহলে তাদের উচিত এ যুদ্ধে সৌদি আরবকে সমর্থন দেয়া।

গতকাল শুক্রবার ওয়াশিংটনে একটি সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে পম্পেও দাবি করেন, ভোটাভুটি প্রমাণ করে যে আমেরিকার সিনেটররা ইয়েমেনিদের জীবন নিয়ে ভাবছেন না।

তিনি সিনেটরদের উদ্দেশ্যে তার ভাষায় বলেন, "আপনারা যদি সত্যিই ইয়েমেনিদের জীবন নিয়ে যত্মশীল হন তাহলে ইয়েমেনকে ইরানের একটি পাপেট রাষ্ট্র হওয়া থেকে বিরত রাখতে আপনাদের উচিত সৌদি আরবকে সমর্থন দেয়া।" পম্পেও আরো বলেন, সৌদি আরবের প্রতি ওয়াশিংটনের সমর্থন বন্ধের মধ্য দিয়ে চলমান ইয়েমেন সংকটের সমাধান হবে না। তিনি বলেন, ট্রাম্প প্রশাসন বিশ্বাস করে যে, ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনকে পরাজিত করার মাধ্যমেই কেবল দেশটিতে শান্তি আসতে পারে। আর এরজন্য সিনেটরদের উচিত সৌদি আরবকে সমর্থন দেয়া।

গত বুধবার ক্ষমতাসীন রিপাবলিকান দল নিয়ন্ত্রিত সিনেট ইয়েমেন যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর যেকোনো রকমের সহযোগিতা বন্ধ করতে হবে একটি প্রস্তাব পাস করে।  প্রস্তাবটি পাস হয়েছে ৫৪ ভোটে। প্রস্তাবের বিপক্ষে ভোট পড়ে ৪৬টি। । এছাড়া, কংগ্রেসের অনুমতি না নিয়ে সৌদি বাহিনীকে বিমান হামলার জন্য লক্ষ্যবস্তু ঠিক করার কাজে সহায়তা দিতেও নিষেধ করা হয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/১৬

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন