জাপানে দফায় দফায় ভূমিকম্পে নিহত ৯, শত শত আহত
https://parstoday.ir/bn/news/world-i6895-জাপানে_দফায়_দফায়_ভূমিকম্পে_নিহত_৯_শত_শত_আহত
জাপানের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার রাতে দফায় দফায় ভূমিকম্পে অন্তত নয় জন নিহত ও আট শতাধিক আহত হয়েছেন। জাপানের স্থানীয় সময় রাত ৯টা ২৬ মিনিটে প্রথম দফায় কুমামতো প্রদেশের মাশিকিতে ৭ মাত্রার ভূমিকম্প হয়। এরপর তামানা, নিশিকারা ও ওকি প্রদেশে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৫, ২০১৬ ০৭:০৫ Asia/Dhaka
  • জাপানে দফায় দফায় ভূমিকম্পে নিহত ৯, শত শত আহত

জাপানের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার রাতে দফায় দফায় ভূমিকম্পে অন্তত নয় জন নিহত ও আট শতাধিক আহত হয়েছেন। জাপানের স্থানীয় সময় রাত ৯টা ২৬ মিনিটে প্রথম দফায় কুমামতো প্রদেশের মাশিকিতে ৭ মাত্রার ভূমিকম্প হয়। এরপর তামানা, নিশিকারা ও ওকি প্রদেশে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পের পর সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে দেশটির কিয়ুসু দ্বীপে অবস্থিত পারমাণবিক চুল্লির কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে। ভূমিকম্প আঘাত হানলে মাশিকি শহরের হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। অনেকে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন।

জাপানের ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ১০ কিলোমিটার অভ্যন্তরে।

প্রদেশগুলোর সরকারী কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার সকাল ৬টা পর্যন্ত মৃতের সংখ্যা ৯ ও আহত হয়েছেন ৮৬৪জন। ভুমিকম্পে বেশ কয়েকটি ভবন বিধ্বস্ত ও রাস্তায় ফাটল ধরেছে। স্থানীয় কর্মকর্তাদের আশঙ্কা বিধ্বস্ত ভবনের নিচে কেউ কেউ আটকা পড়ে থাকতে পারেন।

তবে ভূমিকম্পের পর সুনামির শতর্কতা জারি করা হয়নি। #

সোহেল আহম্মেদ/১৫