মার্কিন বিমান হামলা: আফগানিস্তানে এক পরিবারের ১৪ সদস্য নিহত
-
বিমান হামলায় নিহতদের কয়েকজন
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে মার্কিন বাহিনীর বিমান হামলায় একই পরিবারের অন্তত ১৪ সদস্য নিহত হয়েছে। এরমধ্যে বেশিরভাগ নারী ও শিশু। এছাড়া, পাশের একটি সেনা চৌকিতে বিমান হামলায় অন্তত চার সেনা নিহত হয়।
মার্কিন সেনাবাহিনীর একজন নারী মুখপাত্র বিমান হামলার কথা নিশ্চিত করেছেন। তবে বেসামরিক নাগরিক হত্যার জন্য তিনি তালেবানকে দায়ী করেন। সার্জেন্ট ডেবরা রিচার্ডসন বলেন, যে বাড়িতে বিমান হামলা চালানো হয়েছে সেখানে তলেবান সন্ত্রাসীরা লুকিয়ে ছিল এবং তারা বেসামারিক নাগরিকদের কথাটি মোটেই বিবেচনা করে নি।
কুন্দুজ প্রদেশের গুল টেপা এলাকায় গতকাল (শনিবার) তালেবানের হামলায় আমেরিকার দুই সেনা নিহত হওয়ার একদিন পর মার্কিন বাহিনী বিমান হামলা চালালো।
নিউ ইয়র্ক টাইমস আজ জানিয়েছে, গুল টেপার একটি সিকিউরিটি চেকপয়েন্টে যাওয়ার সময় মার্কিন সেনাদের গাড়ি খারাপ হয়ে গেলে তা ঠিক করার চেষ্টা করে। তখন তলেবান মার্কিন সেনাদের ওপর গুলি চালায় এবং দুই সেনা নিহত হয়।#
পার্সটুডে/এসআইবি/২৪