একপেশে হলে ট্রাম্পের শান্তি চুক্তি প্রত্যাখ্যান করুন: ইউরোপীয় নেতাদের আহ্বান
https://parstoday.ir/bn/news/world-i69612-একপেশে_হলে_ট্রাম্পের_শান্তি_চুক্তি_প্রত্যাখ্যান_করুন_ইউরোপীয়_নেতাদের_আহ্বান
ইউরোপের একদল সাবেক রাজনীতিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত শতাব্দির সেরা চুক্তিকে প্রত্যাখান করার জন্য ইউরোপের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা একটি চিঠিতে বলেছেন, মধ্যপ্রাচ্য বিষয়ক ট্রাম্পের পরিকল্পনা যদি একপেশে ও ফিলিস্তিনিদের জন্য অন্যায্য হয় তাহলে তা প্রত্যাখ্যান করতে হবে।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
এপ্রিল ১৬, ২০১৯ ১২:২৯ Asia/Dhaka
  • ওয়াশিংটনে পিএলও\'র কার্যালয়ে ফিলিস্তিনি পতাকা উড়ছে
    ওয়াশিংটনে পিএলও\'র কার্যালয়ে ফিলিস্তিনি পতাকা উড়ছে

ইউরোপের একদল সাবেক রাজনীতিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত শতাব্দির সেরা চুক্তিকে প্রত্যাখান করার জন্য ইউরোপের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা একটি চিঠিতে বলেছেন, মধ্যপ্রাচ্য বিষয়ক ট্রাম্পের পরিকল্পনা যদি একপেশে ও ফিলিস্তিনিদের জন্য অন্যায্য হয় তাহলে তা প্রত্যাখ্যান করতে হবে।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনিকে সম্বোধন করে এ চিঠি লেখা হয়েছে এবং তা প্রকাশের জন্য ব্রিটেনের দ্যা গার্ডিয়ান পত্রিকাকে দেয়া হয়েছে। চিঠিতে সই করেছেন ইউরোপের ২৫ জন সাবেক পররাষ্ট্রমন্ত্রী, ছয়জন প্রধানমন্ত্রী ও ন্যাটোর দুজন সাবেক মহাসচিব।

ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদরদপ্তর

ইহুদিবাদী ইসরাইল ও ফিলিস্তিনিদের দ্বন্দ্ব নিরসন সম্পর্কিত ‘শতাব্দির সেরা চুক্তি’ প্রকাশ করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার আগ মুহূর্তে ইউরোপের সাবেক রাজনীতিকরা এ আহ্বান জানালেন।# 

পার্সটুডে/এসআইবি/১৬