‘ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’
https://parstoday.ir/bn/news/world-i69656-ইরানের_সঙ্গে_যুদ্ধের_প্রস্তুতি_নিচ্ছেন_মার্কিন_পররাষ্ট্রমন্ত্রী_মাইক_পম্পেও’
ইরানের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন বলে মন্তব্য করেছেন আমেরিকার সাবেক শীর্ষস্থানীয় এক কর্মকর্তা। তিনি আরও বলেছেন, ২০০৩ সালে ইরাকে আগ্রাসনের আগেও আমেরিকার একই রকমের তৎপরতা দেখা গিয়েছিল।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
এপ্রিল ১৮, ২০১৯ ০৪:০৮ Asia/Dhaka
  • মাইক পম্পেও
    মাইক পম্পেও

ইরানের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন বলে মন্তব্য করেছেন আমেরিকার সাবেক শীর্ষস্থানীয় এক কর্মকর্তা। তিনি আরও বলেছেন, ২০০৩ সালে ইরাকে আগ্রাসনের আগেও আমেরিকার একই রকমের তৎপরতা দেখা গিয়েছিল।

লরেন্স উইলকারস

লরেন্স উইলকারস নামের এই সাবেক কর্মকর্তা মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে কর্মরত ছিলেন। তিনি তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েলের চিফ অব স্টাফের দায়িত্ব পালন করেছেন।

ইন্টারনেটভিত্তিক অলাভজনক সংবাদ সংস্থা দ্যা রিয়াল নিউজ নেটওয়ার্ককে দেয়া সাক্ষাৎকারে এ সব মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ২০০৩ সালে ইরাকে আগ্রাসন চালানোর আগে আমেরিকা যে তৎপরতা চালিয়েছে এখনও একই তৎপরতা চালানো হচ্ছে। তবে এ ক্ষেত্রে নতুন কিছু সংযোজন ঘটেছে বলেও জানান তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান পরিস্থিতি সম্পর্কে অবহিত নন বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের মতো যুদ্ধবাজ ব্যক্তিরা এ সুযোগ পুরোপুরি গ্রহণ করছে । তিনি বলেন, বোল্টনের মতো ব্যক্তিরা এ সুযোগ ইসরাইলের পক্ষে কাজ লাগাচ্ছেন। তিনি আরও বলেন, মার্কিন স্বার্থ এবং নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করবে এমনই এক পথ ধরে ওয়াশিংটন এগিয়ে চলেছে।

এ ছাড়া, ইরান সন্ত্রাসের প্রতি সমর্থন যোগায় বলে ট্রাম্প সরকার যে দাবি করেছে তার জবাবে তিনি বলেন, বিশ্বে রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসের সবচেয়ে বড় দেশটি হলো সৌদি আরব।#

পার্সটুডে/মূসা রেজা/১৮