আমেরিকার গৌরবময় অভিজ্ঞতা হলো মিথ্যা, প্রতারণা ও চুরি: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i69918-আমেরিকার_গৌরবময়_অভিজ্ঞতা_হলো_মিথ্যা_প্রতারণা_ও_চুরি_মার্কিন_পররাষ্ট্রমন্ত্রী
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও স্বীকার করেছেন, আমেরিকার গুপ্তচর সংস্থায় নিয়োগ পাওয়া ব্যক্তিদেরকে মিথ্যা, প্রতারণা ও চুরি করা শেখানো হয়। পম্পেও মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান ছিলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৮, ২০১৯ ০২:৩২ Asia/Dhaka
  • মাইক পম্পেও
    মাইক পম্পেও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও স্বীকার করেছেন, আমেরিকার গুপ্তচর সংস্থায় নিয়োগ পাওয়া ব্যক্তিদেরকে মিথ্যা, প্রতারণা ও চুরি করা শেখানো হয়। পম্পেও মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান ছিলেন।

তিনি টেক্সাসের কলেজ স্টেশনে এক অনুষ্ঠানে বলেন, “আমি সিআইএ’র প্রধান ছিলাম; আমরা মিথ্যা বলি, আমরা প্রতারণা করি, আমরা চুরি করি। এসবই আমাদের প্রশিক্ষণের আওতাভুক্ত। এগুলো আপনাদেরকে আমেরিকার গৌরবময় অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দেবে।”

ইরানি তেল ট্যাংকার

মাইক পম্পেও এবং আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন যখন ইসলামি প্রজাতন্ত্র ইরানকে তেল রপ্তানি করতে দেবেন না বলে দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেছেন তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বিস্ময়কর এই স্বীকারোক্তি এল। সারা বিশ্বের সমস্ত তথ্য-প্রমাণ, যুক্তি ও চুক্তি উপেক্ষা করে তারা অভিযোগ করছেন, ইরান পরমাণু অস্ত্র বানানোর চেষ্টা করছে।#

পার্সটুডে/এসআইবি/২৮